শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশিকা মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে বড় হামলার ছক ট্রাম্পের, প্রস্তুত পেন্টাগন বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’, নিয়োগ হবে এসএসসির মাধ্যমে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নিকটাত্মীয় না হলেও দেওয়া যাবে অঙ্গ, নতুন আইনে চিকিৎসায় বড় সুবিধা ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী-সন্ত্রাসী’ বলার অভিযোগ ঢাবি শিক্ষকের বিরুদ্ধে বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক যেসব শর্ত মানলে সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা সিরাজগঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের ‘আত্মহত্যা’ সরকারকে বিপাকে ফেলতে ফ্যাসিস্টের দোসররা নানা অপতৎপরতা চালাচ্ছে: রিজভী শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিবি গোল-অ্যাসিস্টে মহাকাব্যের ইতি টানলেন মেসি, বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার জয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক আবরারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ফ্যামিলি কার্ডের কথা বলে ছবি তোলার ছলে নারীর সোনার দুল ছিনতাই টঙ্গীবাড়ীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ১১:৪৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ১১:৪৪:০২ অপরাহ্ন
যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি
যমুনা সেতুতে ঢাকামুখী লেনে চলন্ত একটি বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক যাত্রী। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও কয়েকজন। দুর্ঘটনার পর সেতু এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
 
​শুক্রবার (৫ জুন) রাত ৯টার দিকে যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম।
 
​পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকার দিকে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের পেছনে অপর একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অন্তত ৭ থেকে ৮ জন যাত্রী আহত হন।
 
​তাৎক্ষণিকভাবে নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
 
​এদিকে, দুর্ঘটনার পর সেতুর ওই লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর জেরে সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জ মহাসড়কের ঝাউল ওভারব্রিজ পর্যন্ত প্রায় ৭-৮ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।
 
​দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি দ্রুত সরিয়ে নিতে রেকার নিয়ে কাজ শুরু করে সেতু কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা ও উদ্ধার তৎপরতার কারণে মহাসড়কে যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা

কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা