বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০২:০৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০২:০৭:৫১ অপরাহ্ন
প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু
দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে প্রতিটি নাগরিকের কল্যাণের কথা বিবেচনা করে আসন্ন জাতীয় বাজেট প্রণয়ন করা হচ্ছে। বিশাল ঋণের বোঝা থাকলেও জনবান্ধব বাজেট দেওয়ার মাধ্যমে অর্থনীতিকে টেকসই করার চেষ্টা করছে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
 
​বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
 
​অর্থমন্ত্রী জানান, সবদিক থেকেই দেশের অর্থনীতি এখন বেশ খারাপ অবস্থায় রয়েছে। তবে এমন একটি চরম সংকটের মধ্যেও দায়িত্ব নিয়ে অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চলছে।
 
​তিনি বলেন, অর্থনীতির সুফল যেন একেবারে প্রান্তিক পর্যায়ের নাগরিকের কাছেও পৌঁছায়, সেটি বিবেচনায় রেখেই বাজেট সাজানো হচ্ছে। বিগত সরকারের রেখে যাওয়া সংকট থেকে ঘুরে দাঁড়াতে দেশবাসীর কাছে কিছুটা সময়ও চেয়েছেন তিনি।
 
​বিনিয়োগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন থেকে পুরোপুরি বিনিয়োগভিত্তিক হবে। বিগত সময়ে টাকা ছাপিয়ে এবং ব্যাংক থেকে অপরিকল্পিত ঋণ নিয়ে দেশের অর্থনীতিকে একটি নেতিবাচক খাদের কিনারে ঠেলে দেওয়া হয়েছিল।
 
​বর্তমানে বাজেটের একটি বড় অংশই ঋণের সুদ পরিশোধে চলে যায় বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সরকার ‘পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট’ ঢেলে সাজাচ্ছে।
 
​সরকারের পরিচালন ব্যয় কমিয়ে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন তিনি। দেশের জনগণের স্বার্থ রক্ষা করে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির যে স্বপ্ন সরকার দেখছে, তা বাস্তবায়নেই সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে আশ্বস্ত করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী