মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা?

শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ১১:০৪:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ১১:০৪:২০ পূর্বাহ্ন
শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি
রাজধানীর মিরপুরে আলোচিত আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে গলা কেটে হত্যার মামলায় অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতে হাজির করা হয়েছে। ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর এই মামলার বিচারকাজ চলছে।
 
​বুধবার (৩ জুন) সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে আসামিদের আদালত পাড়ায় আনা হয় বলে আদালত সূত্র নিশ্চিত করেছে।
​সকালে অভিযুক্ত প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে এনে সরাসরি আদালতের হাজতখানায় রাখা হয়। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় তারা নিজেদের পক্ষে বক্তব্য তুলে ধরবেন।
 
​এর আগে, মঙ্গলবার আলোচিত এই মামলাটির সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় তদন্ত চলাকালে উদ্ধার করা কাটা গ্রিলসহ অপরাধে ব্যবহৃত বিভিন্ন আলামত আদালতে উপস্থাপন করা হলে সাক্ষীদের মাধ্যমে তা শনাক্ত করা হয়।
 
​জানা গেছে, এই মামলায় মোট ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। সাক্ষ্যদাতাদের মধ্যে রামিসার বাবা-মা, নিকটাত্মীয়, প্রতিবেশী, চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও তদন্তকারী কর্মকর্তারা রয়েছেন।
 
​উল্লেখ্য, গত ১৯ মে বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই ফ্ল্যাটের বাসিন্দা সোহেল বাথরুমের গ্রিল ভেঙে পালিয়ে গেলেও তার স্ত্রীকে ওই বাসা থেকেই আটক করা হয়।
​পরবর্তীতে ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে পুলিশের এক বিশেষ অভিযানে মূল অভিযুক্ত সোহেলকেও গ্রেপ্তার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়