শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান এক বছর ধরে নিখোঁজ কমলনগরের মাইন উদ্দিন, স্বজনদের আহাজারি সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে উঠবে তথ্য সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানে সামরিক অভিযান ভুল সিদ্ধান্ত, মনে করেন ৬০% মার্কিন ভোটার আজ বিশ্ব বাঁশ দিবস, এবারের প্রতিপাদ্য ‘সীমানা ছাড়িয়ে বাঁশ’ ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ? মুখ খুলল ভারত মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা মক্কা চুক্তি কার্যকরের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ টিসিবি কার্ড থেকে বাদ পড়লেন ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন: নৌকা প্রতীক স্থগিত, যুক্ত হলো ‘না’ ভোট রায়ের অনুলিপি পেলেই কাদেরসহ সাতজনকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত সুদানে স্বর্ণখনি ধস: ৮২ জনের মৃত্যু, ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাহত ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে

জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৮:৫৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৮:৫৯:৩৭ পূর্বাহ্ন
জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন
জ্বালানি তেলের ব্যবহার কমাতে ও খরচ সাশ্রয়ে দেশের সব সরকারি সভা, সেমিনার এবং প্রশিক্ষণ কর্মসূচি ভার্চুয়াল মাধ্যমে করার নির্দেশ দিয়েছে সরকার। অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে দাফতরিক কাজে গতি আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
​মঙ্গলবার (২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
 
​প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয় করতে মন্ত্রণালয়, বিভাগ ও মাঠ প্রশাসনের দাফতরিক কাজগুলো নির্বিঘ্ন রাখা জরুরি। তাই যেকোনো কর্মশালা বা প্রশিক্ষণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে অনলাইনে যুক্ত করতে হবে।
 
​নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা স্তরের এবং জেলা পর্যায়ের আয়োজনে উপজেলা স্তরের কর্মকর্তারা যথাসম্ভব ভার্চুয়ালি অংশ নেবেন। এতে যাতায়াত কমার পাশাপাশি সরকারি অর্থের বড় ধরনের সাশ্রয় হবে।
 
​তবে কোনো বিশেষ বা জরুরি প্রয়োজনে সরাসরি উপস্থিত হয়ে সভা বা কর্মশালা আয়োজনের সুযোগও রাখা হয়েছে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরাসরি সভার পক্ষে উপযুক্ত ও যৌক্তিক কারণ দেখাতে হবে।
​মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সব মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এই সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
 
​এদিকে নতুন এই নির্দেশনার ফলে একই বিষয়ে গত ২২ এপ্রিল (২০২৬) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পূর্বের একটি পরিপত্র বাতিল করা হয়েছে।
 
​সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের সময়োপযোগী এই উদ্যোগের ফলে প্রশাসনিক ব্যয় কমার পাশাপাশি দাফতরিক কাজে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার আরও বাড়বে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান

স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান