মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তন নিয়ে নতুন বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০৪:২৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৪:২৪:৫৭ অপরাহ্ন
এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তন নিয়ে নতুন বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সূচি আবারও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মূলত বিভিন্ন মহলের সমালোচনার মুখেই সূচি পেছানোর এ ইঙ্গিত দিয়েছেন তিনি।
 
​মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
 
​শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষা এগিয়ে আনার ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনা হচ্ছে। এমন পরিস্থিতিতে অংশীজনরা (স্টেকহোল্ডার) চাইলে এই পরীক্ষার সময়সূচি পুনরায় পরিবর্তন করা হতে পারে।
 
​এর আগে, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা বছরের শুরুতেই, অর্থাৎ ৭ জানুয়ারি থেকে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
​ওই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই এতো দ্রুত পরীক্ষা নেওয়ার বিষয়ে আপত্তি জানান।
 
​এদিন শিক্ষামন্ত্রী আরও জানান, দেশের শিক্ষাব্যবস্থায় সেশনজট কমিয়ে আনতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর মাধ্যমেই শিক্ষাক্ষেত্রে থাকা বিদ্যমান সংকটগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু