শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগ: ফেসবুকে যা বললেন সর্বমিত্র চাকমা

  • আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০৩:৪৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০৩:৪৫:১৭ অপরাহ্ন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগ: ফেসবুকে যা বললেন সর্বমিত্র চাকমা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।
 
​সোমবার (১ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন বলে সংবাদমাধ্যম পার্বত্যনিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
 
​ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা বলেন, সবাই যেখানে যেকোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়, সেখানে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব থেকে দীপেন দেওয়ানের পদত্যাগপত্র জমা দেওয়া সত্যিই একটি বিরল দৃষ্টান্ত।
 
​পার্বত্য মন্ত্রী সম্পর্কে নিজের ব্যক্তিগত অভিমত প্রকাশ করে তিনি লেখেন, "মন্ত্রীকে আমি যতদূর চিনেছি ও জেনেছি, তিনি অত্যন্ত ভদ্র, মার্জিত এবং স্বল্পভাষী একজন মানুষ।"
 
​রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি নিত্যদিনের ঘটনা হলেও তিনি কখনোই বিরোধী পক্ষকে আক্রমণ করে কথা বলেননি বলে উল্লেখ করেন এই ছাত্রনেতা। তিনি মনে করেন, দেশের জন্য এমন পরিচ্ছন্ন রাজনীতিকেরই বেশি প্রয়োজন।
 
​শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও দায়িত্ব নেওয়ার পর থেকে মন্ত্রীকে বেশ সক্রিয় ভূমিকায় দেখা গেছে বলেও নিজের পোস্টে উল্লেখ করেন সর্বমিত্র।
 
​তবে পদত্যাগের পেছনের কারণ নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, এর পেছনে কোনো অভ্যন্তরীণ বিষয় আছে কি না, তা জানা নেই। তবে দেশ ও পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে এই পদে তার আসীন থাকাটা বেশ জরুরি।
 
​পরিশেষে এই ডাকসু নেতা আশা প্রকাশ করে লেখেন, প্রধানমন্ত্রী যদি তাকে পুনরায় এই পদে থেকে যাওয়ার অনুরোধ করেন, তবে তিনি নিশ্চয়ই তা প্রত্যাখ্যান করবেন না।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা