শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মুসলিম শিক্ষার্থীর কোরআন তিলাওয়াত

  • আপলোড সময় : ০১-০৬-২০২৬ ১০:৫৪:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৬ ১০:৫৪:৩৩ পূর্বাহ্ন
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মুসলিম শিক্ষার্থীর কোরআন তিলাওয়াত
যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়েছে। ওই আয়োজনে সূরা আল-আলাকের আয়াত পাঠ করে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেছেন সুহেইলা মুখতার নামের এক গ্র্যাজুয়েট শিক্ষার্থী।
 
​মঙ্গলবার (২৬ মে) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের সমাবর্তনে এই ঘটনা ঘটে।
 
​জানা যায়, হার্ভার্ডের সমাবর্তনের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নির্বাচিত অংশ পাঠ করার রেওয়াজ রয়েছে। এরই অংশ হিসেবে সুহেইলা মুখতার চমৎকার কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত করেন।
 
​তাঁর ওই তিলাওয়াতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক প্রশংসিত হয়। নেটিজেনরা এই সুন্দর মুহূর্তটিকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
 
​২০২২-২৬ শিক্ষাবর্ষের ছাত্রী সুহেইলা এই সমাবর্তনের মাধ্যমেই নিজের স্নাতক সম্পন্ন করলেন। পড়াশোনার পাশাপাশি তিনি জননীতি, জনস্বাস্থ্য ও একাডেমিক গবেষণার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
 
​বিশ্ববিদ্যালয় জীবনে তিনি 'হার্ভার্ড মুসলিম উইমেনস মেডিকেল অ্যালায়েন্স' এবং 'স্ট্রাইভ বোস্টন'-এর বিভিন্ন কার্যক্রমে সরব ছিলেন। এছাড়া ২০২৪ সাল থেকে তিনি মাউন্ট অবার্ন হাসপাতালে রোগী সহায়তাকারী হিসেবে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছেন।
 
​শুধু কোরআন তিলাওয়াতই নয়, একাডেমিক ক্ষেত্রেও সুহেইলার বেশ কিছু বড় অর্জন রয়েছে। ২০২৪ সালে তিনি সম্মানজনক ‘জন হার্ভার্ড স্কলার’ ও ‘প্রাইজ ফেলো’ খেতাব অর্জন করেন।
 
​মেডিকেল গবেষণার পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটালায়ন ও নারীর ক্ষমতায়ন নিয়ে তাঁর বেশ কিছু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ডিপ লার্নিং, মেশিন লার্নিং ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়েও এই শিক্ষার্থীর বিশেষ আগ্রহ রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা