মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক

পদত্যাগ করেননি ইরানের প্রেসিডেন্ট

  • আপলোড সময় : ০১-০৬-২০২৬ ১০:২৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৬ ১০:২৫:১১ পূর্বাহ্ন
পদত্যাগ করেননি ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করা হয়েছে। মূলত দেশের সামাজিক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 
​সোমবার (১ জুন) ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে তারা এই গুজবের কড়া সমালোচনা করেছে।
 
​সূত্রটি জানায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান কারও কাছে কোনো পদত্যাগপত্র জমা দেননি। বরং তিনি স্বাভাবিকভাবেই নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং তার পূর্বনির্ধারিত কর্মসূচিগুলো পরিকল্পনা অনুযায়ীই চলবে।
 
​মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং দেশের ভেতরে বিভেদ সৃষ্টির অসৎ উদ্দেশ্যেই এমন বানোয়াট গুঞ্জন ছড়ানো হয়েছে বলে দাবি করেছে সূত্রটি।
 
​এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে হঠাৎ করেই প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে।
 
​বিশেষ করে সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’ দাবি করেছিল, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন পেজেশকিয়ান।
 
​তবে এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তাসনিম নিউজ। তারা জানায়, ইরান ইন্টারন্যাশনালের দেওয়া এসব তথ্য শুধুই তাদের দায়িত্বশীল ব্যক্তিদের কল্পনাপ্রসূত ও ভ্রান্ত ধারণার ফসল। এর সঙ্গে বাস্তবতার বিন্দুমাত্র মিল নেই।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি

১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি