বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শিশুরা বাংলাদেশের অ্যাম্বাসেডর ও মালিক’, খুলনায় প্রধানমন্ত্রী ফ্রান্সে ফের বিক্ষোভ-ধর্মঘট, ম্যাক্রোঁ সরকারের ওপর বাড়ছে চাপ বাঘাইছড়িতে অভিভাবক সমাবেশ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ৪ ভারতীয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইউপি নির্বাচন: নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা পুনরায় যাচাই করবে ইসি পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পুলিশের হাত থেকে বাঁচতে সিলিংয়ে লুকিয়ে, শেষ রক্ষা হলো না মারুফের নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, বড় চাপে ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শেষ, চলছে ফল গণনা মেসিবিহীন আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, আছে নতুন মুখ ছাত্রদলের দুই পক্ষের বিরোধে হামলা, ৫ জনকে কুপিয়ে জখম বাংলাদেশে আসছেন পাকিস্তানের আলেম মাওলানা হানিফ জালান্ধরি সৌদির সঙ্গে আলোচনা অব্যাহত, বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় ইরান এক মাসের ব্যবধানে আবারও বাড়ল এলপিজির দাম গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা প্রধানমন্ত্রীর উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি, ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

ঈদের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ১১:৩০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ১১:৩০:০৪ পূর্বাহ্ন
ঈদের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের দীর্ঘ ছুটি শেষে সারা দেশে খুলতে যাচ্ছে সরকারি, আধা-সরকারি ও বেসরকারি সব অফিস-আদালত। একই সঙ্গে স্বাভাবিক নিয়মে পুরোদমে কার্যক্রম শুরু হবে ব্যাংক, বিমা ও শেয়ারবাজারেও।
 
​রোববার (৩১ মে) এই দীর্ঘ ছুটি শেষ হওয়ায় আগামীকাল সোমবার থেকে দেশের সব প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রম শুরু হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 
​সংশ্লিষ্টরা জানান, এবার ঈদুল আজহা উপলক্ষে আগে থেকেই ছয় দিনের ছুটি নির্ধারিত ছিল। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানোয় সরকারি চাকরিজীবীদের মোট ছুটি দাঁড়ায় সাত দিনে।
 
​গত ২৫ মে থেকে শুরু হওয়া এই দীর্ঘ ছুটি আজ শেষ হচ্ছে। ফলে সোমবার সকাল থেকেই দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আগের মতোই স্বাভাবিক লেনদেন চলবে।
 
​পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (ডিএসই ও সিএসই) নিয়মিত শেয়ার লেনদেন শুরু হবে বলে জানা গেছে।
 
​দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে এরই মধ্যে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফলে সপ্তাহান্তে সড়ক, রেল ও নৌপথে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
​তবে টানা ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কাজের চাপ কিছুটা কম থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রথম দিনটি মূলত সহকর্মীদের সঙ্গে ঈদের কুশল বিনিময়ের মাধ্যমেই পার করবেন কর্মজীবীরা।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে অভিভাবক সমাবেশ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঘাইছড়িতে অভিভাবক সমাবেশ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা