রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে ফিরে এসে আবারও বিরোধী দলের ওয়াকআউট স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে দেশের জনগণের মাথাপিছু ঋণ কত, জানালেন অর্থমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের প্রতিনিধিদলের সাক্ষাৎ, এআই ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আলোচনা ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুত ইসি, চলতি মাসেই আসতে পারে তফসিল আজ দায়িত্ব নিচ্ছেন পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়া আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী? মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে দেশে ঢোকার চেষ্টা, ধরা পড়ল ১০ জন

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ১০:৪৪:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ১০:৪৪:৪৫ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে দেশে ঢোকার চেষ্টা, ধরা পড়ল ১০ জন
চুয়াডাঙ্গার দর্শনা বারাদি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে দশজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
 
​রোববার (৩১ মে) ভোর সোয়া ৫টার দিকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় বিজিবির একটি টহল দল তাদের আটক করে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 
​বিজিবি সূত্র জানিয়েছে, আটক হওয়া ওই দশজনের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। এছাড়া বাকিদের মধ্যে দুজন পুরুষ এবং তিনজন নারী।
 
​চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটকের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
 
​তিনি জানান, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া ব্যক্তিদের বর্তমানে বিজিবির হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
​প্রাথমিক আইনি কার্যক্রম শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এরপর অনুপ্রবেশের সুনির্দিষ্ট অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে