শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী? মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

মধ্যপ্রাচ্য সংকটের জেরে কমছে ক্রিপ্টোকারেন্সির দাম

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ১১:৪৯:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ১১:৪৯:১৫ পূর্বাহ্ন
মধ্যপ্রাচ্য সংকটের জেরে কমছে ক্রিপ্টোকারেন্সির দাম
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের ধাক্কা খেয়েছে ক্রিপ্টোকারেন্সি। এর ফলে বিটকয়েন ও ইথারের মতো শীর্ষস্থানীয় ডিজিটাল মুদ্রাগুলোর দাম ধারাবাহিকভাবে কমছে।
 
​শুক্রবার (২৯ মে) সকালে আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী সংস্থা 'দ্য ট্রেড ইকোনমিকস'-এর প্রকাশিত হালনাগাদ তথ্যে ডিজিটাল মুদ্রার এই নিম্নমুখী প্রবণতার কথা জানানো হয়েছে।
 
​তথ্যমতে, গত এক সপ্তাহের ব্যবধানে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোমুদ্রা বিটকয়েনের দাম ২ দশমিক ৮৫ শতাংশ কমে গেছে। ফলে বর্তমানে প্রতি বিটকয়েন বিক্রি হচ্ছে ৭৩ হাজার ৩২০ ডলারে।
 
​বিটকয়েনের মতো একই রকম দরপতনের মুখে পড়েছে ইথারও। শুধু গত এক মাসেই এই মুদ্রার দাম ১১ দশমিক ২২ শতাংশের বেশি কমেছে।
 
​সাপ্তাহিক হিসাবে ইথারের দাম প্রায় ২ দশমিক ৯৪ শতাংশ কমেছে। এর ফলে প্রতিটি ইথার এখন ২ হাজার ৫৯ ডলারে লেনদেন হচ্ছে।
 
​অন্যদিকে, আরেক জনপ্রিয় ডিজিটাল মুদ্রা সোলানার দামেও বেশ নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। সপ্তাহজুড়ে চলা দরপতনের পর বর্তমানে প্রতি সোলানা ৮১ ডলার ৬৩ সেন্টে বিক্রি হচ্ছে।
 
​প্রায় একই চিত্র দেখা গেছে বাইন্যান্স কয়েনের বাজারেও। এক সপ্তাহের ব্যবধানে এর দাম ২ দশমিক ১৫ শতাংশ কমেছে। বর্তমানে বাজারে এর দাম নেমে এসেছে ৬৩৬ ডলারে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক

গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক