রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ আগামী ২০ বছর এআইয়ের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা থাকতে পারে: বিল গেটস মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে দুর্বৃত্তদের গুলি প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে একাধিক সমঝোতা স্মারক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ৩ জনের প্রাণহানি, আহত ১৬ মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং: নওগাঁয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার সৌদির কারাগারে বন্দি প্রায় ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’ সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণের দাম 'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী

বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ০৪:০৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ০৪:০৮:০৯ অপরাহ্ন
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সামরিক কর্মকর্তাদের কবর জিয়ারত করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বনানী সামরিক কবরস্থানে তিনি ও তাঁর সহধর্মিণী জোবাইদা রহমান এই শ্রদ্ধা জানান।
​বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ৯টার দিকে বনানী কবরস্থানে উপস্থিত হয়ে তারা এই জিয়ারতে অংশ নেন।
 
​শ্রদ্ধা নিবেদনের শুরুতে প্রধানমন্ত্রী তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুর এবং নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। সেখানে তাঁরা মরহুমের রুহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
 
​এরপর প্রধানমন্ত্রী ও জোবাইদা রহমান বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের কবর প্রাঙ্গণে যান। সেখানকার স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে নিহতদের স্মরণে মোনাজাতে অংশ নেন তাঁরা।
 
​এ সময় সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অন্যান্যরা এই কার্যক্রমে অংশ নেন।
​প্রসঙ্গগত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তরে এক রক্তক্ষয়ী বিদ্রোহের ঘটনা ঘটে।
​ওই বিদ্রোহে বাহিনীর তৎকালীন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তা প্রাণ হারান। সব মিলিয়ে সে সময় মোট ৭৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়।
 
​নিহত এসব সেনা কর্মকর্তাদের বেশিরভাগকেই পরবর্তীকালে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী ২০ বছর এআইয়ের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা থাকতে পারে: বিল গেটস

আগামী ২০ বছর এআইয়ের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা থাকতে পারে: বিল গেটস