মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা?

ঈদের দিন ছেলের হাতে মা খুন

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ০৩:৫৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ০৩:৫৭:৪৫ অপরাহ্ন
ঈদের দিন ছেলের হাতে মা খুন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নিজের জন্মদাত্রী মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক সন্তানের বিরুদ্ধে। তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।
​বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার সকালে উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিতের বানা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
​নিহত ওই গৃহবধূর নাম ফুলজান বেগম (৫৫)। তিনি ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী। অন্যদিকে, মাকে হত্যার পর পালিয়ে যাওয়া অভিযুক্ত ছেলের নাম হোসেন শেখ।
 
​স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে বসতঘরের পেছনে গাছের চারা লাগাচ্ছিলেন ফুলজান বেগম। এ সময় কোনো একটি বিষয় নিয়ে ছোট ছেলে হোসেনের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়।
 
​তর্কাতর্কির একপর্যায়ে হোসেন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে মাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ফুলজানের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।
 
​তবে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই নারী। ঘটনার পরপরই বাড়ির পাশের একটি পাটখেত দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে হোসেন।
 
​স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া জানান, ঈদের নামাজের আগেই তারা এমন ভয়াবহ খবর শুনতে পান। এরপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়ে দ্রুত থানায় খবর দেওয়া হয়।
 
​এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
​হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি অভিযুক্ত হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়