সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা? প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব: প্রত্যাহার হওয়া এসআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু গণভোটের রায় না মানলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার

এক দিন আগেই দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ১১:৪২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ১১:৪২:৫১ পূর্বাহ্ন
এক দিন আগেই দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন জেলার বেশ কিছু গ্রামে আগাম পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এসব এলাকার মুসল্লিরা ঈদের জামাত আদায় করেছেন।
 

বুধবার (২৭ মে) সকাল থেকে লক্ষ্মীপুর, ধামরাই, মাদারীপুর, চাঁদপুর, সাতক্ষীরা, জামালপুর, নওগাঁ, বগুড়া ও ঝালকাঠিসহ দেশের অন্তত ৯টি জেলায় পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
 

লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলার অন্তত ১০টি গ্রামের হাজারো মানুষ একদিন আগেই ঈদ পালন করছেন। সকাল ৭টায় রামগঞ্জের জাহাঙ্গীর টাওয়ারস্থ খানকায়ে মাদানিয়া কাসেমিয়া শাখায় ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।
 

স্থানীয়রা জানান, মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারীরা দীর্ঘ ৪৬ বছর ধরে এই নিয়মে আগাম ঈদ পালন করে আসছেন।
 

চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও মতলবের ৪০টি গ্রামের মানুষ সাদ্রা দরবার শরীফের অনুকরণে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ পড়েছেন। আয়োজকরা জানিয়েছেন, ১৯২৮ সাল থেকে তাদের এই রেওয়াজ চলে আসছে।
 

অন্যদিকে, মাদারীপুরের ৪০টি গ্রামেও সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা প্রায় ২০০ বছরের পুরোনো রীতি মেনে ঈদ পালন করেছেন। সকাল ৯টায় সদর উপজেলার চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
 

ঢাকার ধামরাইয়ের শরীফবাগ এলাকার একটি বাড়িতে সকাল ৭টায় ৫০ জন নারী-পুরুষ একসঙ্গে ঈদের নামাজ পড়েছেন। পাঁচ বছর ধরে চলা এই জামাতে এবার ইমামতি করেন মাওলানা আব্দুল গফুর সিরাজী।
 

সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া বাউখোলা এলাকায় অন্তত ২৫টি গ্রামের মানুষ এক যুগ ধরে আগাম ঈদ উদযাপন করছেন। এবারও আহলে হাদিসের একটি অংশের উদ্যোগে সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
 

এদিকে, বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে জামালপুরের সরিষাবাড়ী, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার ১৬টি গ্রামের মানুষ ঈদগাহের বদলে নিজেদের বাড়ি ও মসজিদে ঈদের নামাজ আদায় করে দেশের শান্তি কামনা করেছেন।
 

নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যেখানে পার্শ্ববর্তী জেলার অনেকেও অংশ নেন। বিগত প্রায় ১০ বছর ধরে তারা এই নিয়মে ঈদ পালন করছেন।
 

পাশাপাশি বগুড়ার গাবতলী, সোনাতলা ও ধুনট এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামেও উৎসবমুখর পরিবেশে আগাম ঈদুল আজহা পালিত হয়েছে।
 

ঝালকাঠির স্থানীয়রা জানান, ২০১৩ সাল থেকে তারা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন। সব জায়গাতেই নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা?

শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা?