শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ হুইপের মনোনয়নে কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে যুবদল নেতা ফখরুল বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু ‘নেশাগ্রস্ত’ স্বামীর সংসার থেকে মেয়েকে মুক্ত করে দুধ দিয়ে গোসল করলেন মা দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী পেশাজীবনে মিথিলার নতুন অধ্যায়, যুক্ত হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন, জানাল সৌদি কর্তৃপক্ষ সালমান মুক্তাদিরের শ্বশুরের শুল্কমুক্ত মদের ৪ গুদাম সিলগালা এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ ২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা: মামলায় জামিন পেলেন তানজিন তিশা ফিফার নতুন প্রস্তাবে বড় অর্থ পেতে পারে বাংলাদেশ রংপুর স্টেডিয়াম হবে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’, ঘোষণা প্রতিমন্ত্রীর নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ভয় নিয়ে মুখ খুললেন বিজয় ও রাধিকা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিগারেটের দাম বাড়িয়েও ৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, কারণ খোঁজার তাগিদ

জুলাই থেকে আসছে নবম পে-স্কেল, নিম্ন আয়ের কর্মীদের বেতন বাড়ছে বেশি

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ১১:৩৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ১১:৩৭:৪০ পূর্বাহ্ন
জুলাই থেকে আসছে নবম পে-স্কেল, নিম্ন আয়ের কর্মীদের বেতন বাড়ছে বেশি

প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি লাভবান হবেন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারী ও কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তরা। নতুন বেতন কাঠামোতে আয় বৈষম্য কমিয়ে এসব কর্মীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার দিকেই জোর দিচ্ছে সরকার।
 

বুধবার (২৭ মে) অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর এই পরিকল্পনার কথা জানা গেছে।
 

সূত্র জানায়, নতুন পে-স্কেলে নিম্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন আনুপাতিক হারে বেশি বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার তুলনামূলক কিছুটা কম রাখা হতে পারে।
 

এমনটি করা হলে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে থাকা বিভিন্ন গ্রেডের মধ্যে আর্থিক বৈষম্য অনেকাংশেই কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
 

এদিকে, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা কম পেনশন পান, তাদের জন্যও থাকছে বড় সুখবর। বিশেষ করে যাদের মাসিক পেনশন ২০ হাজার টাকার নিচে, তাদের ভাতা সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন রয়েছে।
 

নীতিনির্ধারকদের মতে, বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে নিম্ন আয়ের কর্মচারীরাই সবচেয়ে বেশি আর্থিক চাপে আছেন। তাই নতুন বেতন কাঠামোতে তাদের সুরক্ষাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
 

জানা গেছে, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, মাঠ প্রশাসন ও বিচার বিভাগসহ প্রজাতন্ত্রের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী নতুন এই বেতন কাঠামোর আওতাভুক্ত হবেন। পাশাপাশি স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও একই ধরনের নির্দেশনার জোরালো সম্ভাবনা রয়েছে।
 

বর্তমানে চলমান ১০ শতাংশ মহার্ঘ ভাতাকে নতুন পে-স্কেলের মূল বেতনের সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর ফলে বেতন বাড়লেও রাষ্ট্রীয় কোষাগারের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ কিছুটা সহনীয় হবে।
 

সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন, সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ১ জুলাই থেকেই নবম জাতীয় পে-স্কেল কার্যকর করার চূড়ান্ত প্রস্তুতি চলছে। তবে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন ও প্রজ্ঞাপন জারির পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ

বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ