মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

কিচেন ক্যাবিনেট’ ও মার্কিন বাণিজ্যচুক্তি বিতর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ১১:২৮:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ১১:২৮:৩৮ পূর্বাহ্ন
কিচেন ক্যাবিনেট’ ও মার্কিন বাণিজ্যচুক্তি বিতর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
সাবেক অন্তর্বর্তী সরকার পরিচালনায় একটি প্রভাবশালী বিশেষ গোষ্ঠী বা ‘কিচেন ক্যাবিনেট’ সক্রিয় থাকার কথা স্বীকার করলেও নিজে তার অংশ ছিলেন না বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে সাবেক এই উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বিতর্কিত বাণিজ্যচুক্তির বিষয়ে তাদের দল এনসিপির কাছ থেকে কোনো ধরনের মতামত নেওয়া হয়নি। 

তিনি অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে হওয়া এই চুক্তির পুরো দায় এখন সস্তা রাজনৈতিক ‘ব্লেম গেম’-এর মাধ্যমে অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেন, অন্তর্বর্তী সরকার পরিচালনায় সাত সদস্যের একটি অদৃশ্য ‘কিচেন ক্যাবিনেট’ বা নীতিনির্ধারক গোষ্ঠী অত্যন্ত সক্রিয় ছিল।

তৌহিদ হোসেনের ভাষ্য অনুযায়ী, ওই বিশেষ গোষ্ঠীর অতিরিক্ত হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের কারণে তিনি একাধিকবার পদত্যাগের সিদ্ধান্ত নিলেও সরকারের ভাবমূর্তির কথা চিন্তা করে তা থেকে বিরত থাকেন।

সাবেক পররাষ্ট্র উপদেষ্টার এই চাঞ্চল্যকর বক্তব্যের সূত্র ধরেই সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের কাছে তাঁর অবস্থান জানতে চান সাংবাদিকরা।

জবাবে আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেন, অন্তর্বর্তী সরকারে এমন একটি বিশেষ নীতিনির্ধারক ফোরামের অস্তিত্ব থাকলেও তিনি কখনোই এর সদস্য ছিলেন না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, এই চুক্তিটি মূলত বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির সময়েই চূড়ান্ত করা হয়েছিল।

তিনি দাবি করেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তড়িঘড়ি করে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দিয়ে এটি সাবেক অন্তর্বর্তী সরকারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির এই মুখপাত্র বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি এই চুক্তিটি দেশের স্বার্থ পরিপন্থী হয়, তবে তা অবিলম্বে পর্যালোচনা অথবা বাতিল করা হোক।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, আলাউদ্দীন মোহাম্মদ ও এস এম সাইফ মোস্তাফিজসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু