মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা?

ভারত-পাকিস্তানসহ ৪০ দেশকে শ্রীলঙ্কার ফ্রি ভিসা

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৪:৫৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৪:৫৪:৩৯ অপরাহ্ন
ভারত-পাকিস্তানসহ ৪০ দেশকে শ্রীলঙ্কার ফ্রি ভিসা

পর্যটন খাতকে আরও চাঙা করতে এবং অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে বিশ্বের ৪০টি দেশের নাগরিকদের বিনামূল্যে ট্যুরিস্ট ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার। নতুন এই সুবিধার আওতায় অন-অ্যারাইভাল ফ্রি ভিসা পাবেন এসব দেশের পর্যটকরা।
 

সোমবার (২৫ মে) শ্রীলঙ্কার ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নতুন এই ভিসা সুবিধা কার্যকর হওয়ার খবর জানিয়েছে।
 

নতুন এই নির্দেশনার ফলে নির্ধারিত ৪০টি দেশের পর্যটকরা দেশটিতে অন-অ্যারাইভাল ফ্রি ভিসা সুবিধা উপভোগ করতে পারবেন। তবে শ্রীলঙ্কায় ভ্রমণের আগে অবশ্যই অনলাইনে তাদের ইটিএ অনুমোদন সম্পন্ন করতে হবে।
 

ফ্রি ভিসা সুবিধার আওতাভুক্ত ৪০টি দেশ হলো—অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলারুশ, বেলজিয়াম, কানাডা, চীন, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইসরায়েল, ইতালি, জাপান, কাজাখস্তান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, ওমান, পাকিস্তান, পোল্যান্ড, কাতার, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
 

এই সুবিধার আওতায় পর্যটকরা ৩০ দিনের জন্য সম্পূর্ণ ফ্রি ট্যুরিস্ট ভিসা পাবেন। এই নির্দিষ্ট মেয়াদের মধ্যে তারা সর্বোচ্চ দুইবার শ্রীলঙ্কায় প্রবেশ করতে পারবেন।
 

শ্রীলঙ্কা সরকার আরও জানিয়েছে, কোনো পর্যটক যদি দেশটিতে ৩০ দিনের বেশি সময় অবস্থান করতে চান, তবে তাকে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য পুনরায় আবেদন করতে হবে। সে ক্ষেত্রে তাকে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
 

অন্যদিকে, দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তির কারণে মালদ্বীপের নাগরিকরা এ ক্ষেত্রে বিশেষ সুবিধা পাচ্ছেন। তারা শ্রীলঙ্কায় প্রবেশের পর টানা ৯০ দিনের ফ্রি ট্যুরিস্ট ভিসা সুবিধা ভোগ করবেন।

 


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়