মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

হজের খুতবার বাংলা অনুবাদে চার বাংলাদেশি

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৪:০১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৪:০১:৪৯ অপরাহ্ন
হজের খুতবার বাংলা অনুবাদে চার বাংলাদেশি

পবিত্র আরাফাতের ময়দান থেকে এবারও বাংলাসহ বিশ্বের ৫০টি ভাষায় হজের খুতবা সম্প্রচার করা হবে। বিশ্বব্যাপী ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দিতে নেওয়া এই মেগা উদ্যোগে বাংলা অনুবাদের দায়িত্বে রয়েছেন চারজন বাংলাদেশি গবেষক।
 

মঙ্গলবার (২৬ মে) সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি বিভাগের দেওয়া এক বিবৃতির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
 

এ বছর খুতবার বাংলা অনুবাদ করবেন ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, ড. মুহাম্মদ খলীলুর রহমান, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব। তারা প্রত্যেকেই মক্কার ঐতিহ্যবাহী উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন সময়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন।
 

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এটি হজের খুতবা অনুবাদের সর্ববৃহৎ প্রকল্প।
 

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে ইসলামের প্রকৃত মূল্যবোধ, সহনশীলতা ও শান্তির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।
 

এবার আরাফাতের ময়দানে হজের মূল খুতবা আরবি ভাষায় প্রদান করবেন মদিনার মসজিদে নববির প্রখ্যাত ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি।
 

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা স্মার্টফোন, হারামাইন শরিফাইনের নিজস্ব ওয়েবসাইট এবং ‘মানারাতে হারামাইন’ প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি এই খুতবা শুনতে পারবেন।
 

উল্লেখ্য, ২০১৮ সালে প্রথমবারের মতো পাঁচটি আন্তর্জাতিক ভাষায় হজের খুতবা অনুবাদের উদ্যোগ নেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে পরিধি বাড়িয়ে ২০১৯ সালে ১০টি, ২০২২ সালে ১৪টি এবং ২০২৩ সালে ২০টি ভাষায় খুতবা প্রচার করা হয়। সর্বশেষ ২০২৪ সাল থেকে এটি ৫০টি ভাষায় সম্প্রচারিত হয়ে আসছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু