শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন ভালুকার খোকন

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৩:০৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৩:০৪:০৫ অপরাহ্ন
ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন ভালুকার খোকন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন ময়মনসিংহের ভালুকার বাসিন্দা খোকন মিয়া। ফ্রিজ কিনে ১০ লাখ টাকার বিশাল পুরস্কার পাওয়ায় তার পরিবারে এখন আনন্দের বন্যা বইছে।
 

রোববার (২৪ মে) দুপুরে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে পুরস্কারের চেক তুলে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 

অনুষ্ঠানে খোকনের হাতে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম।
 

এ সময় ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ ও ‘হক এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী এনামুল হক উপস্থিত ছিলেন।
 

জানা যায়, কোরবানির ঈদকে সামনে রেখে গত ৮ এপ্রিল থেকে সারা দেশে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ শুরু করেছে ওয়ালটন। এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট কিছু পণ্য কিনলে ক্রেতাদের জন্য মিলিয়নিয়ার হওয়ার সুযোগ রাখা হয়েছে।
 

সিজন-২৪ এর অধীনে খোকন মিয়াসহ এখন পর্যন্ত মোট ছয়জন ক্রেতা ওয়ালটনের পণ্য কিনে মিলিয়নিয়ার হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন।
 

অন্য বিজয়ীরা হলেন—ঢাকার দক্ষিণখানের মাহমুদুল হাসান, নাটোরের আফরোজা বেগম, বান্দরবানের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর তাহমিনা আক্তার।
 

এ ছাড়া এই ক্যাম্পেইনের আওতায় লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার ও নিশ্চিত উপহার পাচ্ছেন অগণিত ক্রেতা, যা ঈদের দিন পর্যন্ত চলবে।
 

পুরস্কারের চেক হাতে পেয়ে আবেগাপ্লুত খোকন মিয়া বলেন, ‘ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ার বিষয়টি আমার কাছে প্রথমে স্বপ্নের মতো লাগছিল। এই টাকা দিয়ে এখন আমি আমার স্বপ্নের বাড়িটি তৈরি করব।’
 

অনুষ্ঠানে মো. ফিরোজ আলম বলেন, ক্রেতাদের ভালোবাসা ও আস্থায় ওয়ালটন আজ গ্লোবাল টেক জায়ান্টে পরিণত হয়েছে। দেশের সাধারণ ক্রেতাদের প্রতি দায়বদ্ধতা থেকেই মিলিয়নিয়ার হওয়ার এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।
 

তিনি আরও জানান, ডিজিটাল ক্যাম্পেইনের বিভিন্ন সিজনে এ পর্যন্ত অর্ধশতাধিক ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন। ক্রেতাবান্ধব এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা