মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন ভালুকার খোকন

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৩:০৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৩:০৪:০৫ অপরাহ্ন
ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন ভালুকার খোকন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন ময়মনসিংহের ভালুকার বাসিন্দা খোকন মিয়া। ফ্রিজ কিনে ১০ লাখ টাকার বিশাল পুরস্কার পাওয়ায় তার পরিবারে এখন আনন্দের বন্যা বইছে।
 

রোববার (২৪ মে) দুপুরে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে পুরস্কারের চেক তুলে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 

অনুষ্ঠানে খোকনের হাতে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম।
 

এ সময় ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ ও ‘হক এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী এনামুল হক উপস্থিত ছিলেন।
 

জানা যায়, কোরবানির ঈদকে সামনে রেখে গত ৮ এপ্রিল থেকে সারা দেশে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ শুরু করেছে ওয়ালটন। এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট কিছু পণ্য কিনলে ক্রেতাদের জন্য মিলিয়নিয়ার হওয়ার সুযোগ রাখা হয়েছে।
 

সিজন-২৪ এর অধীনে খোকন মিয়াসহ এখন পর্যন্ত মোট ছয়জন ক্রেতা ওয়ালটনের পণ্য কিনে মিলিয়নিয়ার হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন।
 

অন্য বিজয়ীরা হলেন—ঢাকার দক্ষিণখানের মাহমুদুল হাসান, নাটোরের আফরোজা বেগম, বান্দরবানের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর তাহমিনা আক্তার।
 

এ ছাড়া এই ক্যাম্পেইনের আওতায় লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার ও নিশ্চিত উপহার পাচ্ছেন অগণিত ক্রেতা, যা ঈদের দিন পর্যন্ত চলবে।
 

পুরস্কারের চেক হাতে পেয়ে আবেগাপ্লুত খোকন মিয়া বলেন, ‘ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ার বিষয়টি আমার কাছে প্রথমে স্বপ্নের মতো লাগছিল। এই টাকা দিয়ে এখন আমি আমার স্বপ্নের বাড়িটি তৈরি করব।’
 

অনুষ্ঠানে মো. ফিরোজ আলম বলেন, ক্রেতাদের ভালোবাসা ও আস্থায় ওয়ালটন আজ গ্লোবাল টেক জায়ান্টে পরিণত হয়েছে। দেশের সাধারণ ক্রেতাদের প্রতি দায়বদ্ধতা থেকেই মিলিয়নিয়ার হওয়ার এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।
 

তিনি আরও জানান, ডিজিটাল ক্যাম্পেইনের বিভিন্ন সিজনে এ পর্যন্ত অর্ধশতাধিক ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন। ক্রেতাবান্ধব এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা