বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

আবারও ‘হেরা ফেরি ৩’ ছাড়ছেন পরেশ রাওয়াল?

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০২:৫৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০২:৫৯:৩৫ অপরাহ্ন
আবারও ‘হেরা ফেরি ৩’ ছাড়ছেন পরেশ রাওয়াল?

বলিউডের তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি ৩’ নিয়ে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। আইকনিক ‘বাবুরাও’ চরিত্র থেকে অভিনেতা পরেশ রাওয়ালের সরে দাঁড়ানোর গুঞ্জনে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্য ছড়িয়েছে।
 

মঙ্গলবার (২৬ মে) ভারতীয় একাধিক বিনোদনমাধ্যম ও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে এই ধোঁয়াশার সৃষ্টি হয়। তবে ভেতরের খবর বলছে, মূলত ২০২৫ সালের পুরোনো একটি খবরকে কেন্দ্র করেই নতুন করে এই বিভ্রান্তি ছড়িয়েছে।
 

পর্দায় বাবুরাও চরিত্রটি ছাড়া ‘হেরা ফেরি’ সিনেমা যে একেবারেই অসম্পূর্ণ, তা একবাক্যে মেনে নেবেন দর্শকরা। তাই প্রিয় তারকার সরে যাওয়ার গুঞ্জনে হতাশ হয়ে পড়েছেন এই ফ্র্যাঞ্চাইজির ভক্তরা।
 

এর আগে সহ-অভিনেতা অক্ষয় কুমার ও সুনীল শেঠির সঙ্গে সব মান-অভিমান মিটিয়ে তৃতীয় কিস্তিতে ফেরার ঘোষণা দিয়েছিলেন পরেশ রাওয়াল। এরপরই স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন দর্শকরা।
 

কিন্তু হঠাৎ করেই আবারও তার সিনেমা ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়লে ভক্তদের মনে প্রশ্ন জাগে, তবে কি এবার বাবুরাও চরিত্রে নতুন কাউকে দেখা যাবে?
 

বিষয়টি নিয়ে যখন বলিপাড়ায় তুমুল জল্পনা-কল্পনা, ঠিক তখন এ প্রসঙ্গে মুখ খুলেছেন ‘হেরা ফেরি ৩’-এর পরিচালক প্রিয়দর্শন। তবে তার মন্তব্যে ধোঁয়াশা কাটার বদলে যেন আরও ঘনীভূত হয়েছে।
 

সিনেমাটিতে পরেশ রাওয়ালের থাকা বা না থাকা নিয়ে কিছুই জানেন না উল্লেখ করে প্রিয়দর্শন বলেন, ‘আমি এ ব্যাপারে একেবারেই অবগত নই।’
 

পরিচালকের এমন মন্তব্যের পর ‘হেরা ফেরি ৩’ সিনেমার ভবিষ্যৎ এবং বাবুরাও চরিত্রের ভাগ্য শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী