মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক

কোরবানির হাটে মহিষের আক্রমণে দুজনের মৃত্যু

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০২:৫৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০২:৫৪:৩৮ অপরাহ্ন
কোরবানির হাটে  মহিষের আক্রমণে দুজনের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির পশুর হাটে একটি ক্ষিপ্ত মহিষের অতর্কিত হামলায় দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
 

মঙ্গলবার (২৬ মে) দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমকে এই প্রাণহানির খবর নিশ্চিত করা হয়। এর আগে রোববার (২৪ মে) উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন—রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা রুহুল আমিন এবং দেওয়ানগঞ্জের চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মজিবুর রহমান।
 

স্থানীয় সূত্রে জানা যায়, আকন্দপাড়া গ্রামের এক বিক্রেতা বিক্রির উদ্দেশ্যে হাটে কয়েকটি মহিষ নিয়ে আসেন। হঠাৎ এর মধ্যে একটি মহিষ ক্ষিপ্ত হয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
 

মুহূর্তের মধ্যেই মহিষটি পুরো হাটজুড়ে তাণ্ডব চালাতে শুরু করে। এ সময় মহিষের সামনে পড়া লোকজন অতর্কিত আক্রমণের শিকার হন।
 

আক্রমণ থেকে বাঁচতে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দৌড়াদৌড়ি করে পালাতে গিয়ে রুহুল আমিনসহ অন্তত ছয়জন গুরুতর আহত হন।
 

পরে গুরুতর আহত অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। অন্যদিকে মজিবুর রহমানকে উদ্ধার করে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
 

সেখানে মজিবুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ মে) সন্ধ্যায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
 

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মহিষের আক্রমণে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দুজনে দাঁড়াল।
 

ওসি আরও জানান, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। হাট কর্তৃপক্ষের দাবি এটি নিতান্তই দুর্ঘটনা, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি

১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি