মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫

মাওয়ায় প্রতি ৩ সেকেন্ডে পার হচ্ছে ১০ গাড়ি, পদ্মা সেতুতে টোল আদায় প্রায় ৫ কোটি

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০২:৩৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০২:৩৯:২৫ অপরাহ্ন
মাওয়ায় প্রতি ৩ সেকেন্ডে পার হচ্ছে ১০ গাড়ি,  পদ্মা সেতুতে টোল আদায় প্রায় ৫ কোটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে পদ্মা সেতুতে। যানবাহনের ব্যাপক চাপের কারণে মাত্র এক দিনেই সেতুটিতে প্রায় পাঁচ কোটি টাকার টোল আদায় হয়েছে।
 

মঙ্গলবার (২৬ মে) পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ গণমাধ্যমকে বিপুল পরিমাণ টোল আদায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় স্বপ্নের এই সেতু দিয়ে মোট ৪৪ হাজার ৮টি যানবাহন পারাপার হয়েছে। এসব গাড়ি থেকে সর্বমোট টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।
 

প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, উল্লিখিত সময়ে শুধু মাওয়া প্রান্ত দিয়েই ২৮ হাজার ৪১৫টি গাড়ি দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে পার হয়েছে। এখান থেকে টোল হিসেবে কোষাগারে জমা হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা।
 

অন্যদিকে, শরীয়তপুরের জাজিরা প্রান্ত হয়ে ঢাকামুখী লেনে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন সেতু পার হয়েছে। এই প্রান্তে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা।
 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মাওয়া টোল প্লাজার সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। যাত্রীদের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে নেওয়া হয়েছে ৪৫ দিনের বিশেষ কর্মসূচি।
 

বর্তমানে টোল প্লাজায় প্রতি ৩ সেকেন্ডে ১০টি গাড়ি অনায়াসে টোল দিয়ে সেতু পার হতে পারছে বলে জানান তিনি।
 

দ্রুত পারাপার নিশ্চিত করতে মোটরসাইকেলের জন্য ৩টি আলাদা লেন রাখা হয়েছে। সব মিলিয়ে মোট ১০টি লেনে বর্তমানে বিরতিহীনভাবে টোল আদায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা

ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা