সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, আচরণবিধির গেজেট প্রকাশ ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের সৌদি আরবে ই-পাসপোর্ট সেবায় বাংলাদেশ দূতাবাসের নতুন নির্দেশনা ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল সংসদে ফিরে এসে আবারও বিরোধী দলের ওয়াকআউট স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে দেশের জনগণের মাথাপিছু ঋণ কত, জানালেন অর্থমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের প্রতিনিধিদলের সাক্ষাৎ, এআই ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আলোচনা ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুত ইসি, চলতি মাসেই আসতে পারে তফসিল আজ দায়িত্ব নিচ্ছেন পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়া আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

বিয়ের দাওয়াতে গিয়ে পাসপোর্ট চুরি, নেদারল্যান্ডসে আটকা সৌদি ডিফেন্ডার

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০১:৫৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০১:৫৮:৪৪ অপরাহ্ন
বিয়ের দাওয়াতে গিয়ে পাসপোর্ট চুরি, নেদারল্যান্ডসে আটকা সৌদি ডিফেন্ডার

বিয়ের দাওয়াতে নেদারল্যান্ডসের আমস্টারডামে গিয়ে অনাকাঙ্ক্ষিত এক চুরির শিকার হয়েছেন সৌদি আরবের তারকা ডিফেন্ডার সৌদ আব্দুলহামিদ। গাড়ি ভেঙে পাসপোর্ট চুরি যাওয়ায় তিনি ডাচ মুলুকেই আটকা পড়েছেন, যোগ দিতে পারেননি জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে।
 

সোমবার (২৫ মে) সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
 

বিবৃতিতে সাফ জানিয়েছে, পরিবারের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আমস্টারডামে গিয়েছিলেন সৌদ আব্দুলহামিদ। সেখানে তার ব্যক্তিগত গাড়ির কাঁচ ভেঙে পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
 

নির্ধারিত সূচি অনুযায়ী এই তারকার রিয়াদে ফিরে আসার কথা থাকলেও পাসপোর্ট না থাকায় তিনি আটকা পড়েছেন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কারণে বিশ্বকাপ প্রস্তুতির আগেই অপ্রত্যাশিত এক ধাক্কা খেল সৌদি আরব।
 

সৌদি ফুটবল ফেডারেশন আরও জানিয়েছে, চুরির বিষয়টি তদন্ত করতে তারা ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। একইসঙ্গে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র ইস্যু করে তাকে জাতীয় দলে ফেরাতে নেদারল্যান্ডসের সৌদি দূতাবাসের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
 

ইতালিয়ান সিরি আ’র ক্লাব এএস রোমার এই ফুটবলার বর্তমানে ধারে ফরাসি ক্লাব আরসি লেন্সে খেলছেন। সম্প্রতি সৌদি কোচ জর্জিওস দোনিস বিশ্বকাপের জন্য যে ৩০ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন, সেখানে জায়গা পেয়েছেন আব্দুলহামিদ।
 

এদিকে, বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে সৌদি জাতীয় দল এরইমধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও টেক্সাসে পৌঁছে গেছে। সেখানে প্রস্তুতি ক্যাম্পে ইকুয়েডর, পুয়ের্তো রিকো এবং সেনেগালের বিপক্ষে কয়েকটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।
 

আসন্ন এই বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে লড়বে সৌদি আরব। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী স্পেন, উরুগুয়ে এবং কেপ ভার্দে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই

ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই