বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

ছোট খাসিও ১৭-২০ হাজার, চড়া দামে হাটে গিয়ে হতাশ ক্রেতারা

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০১:৫৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০১:৫৩:০৪ অপরাহ্ন
ছোট খাসিও ১৭-২০ হাজার, চড়া দামে হাটে গিয়ে হতাশ ক্রেতারা

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে গরুর পাশাপাশি খাসির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। তবে গতবারের তুলনায় এবার দাম বেশ চড়া হওয়ায় অনেক ক্রেতাই বাজেটের সঙ্গে মেলাতে না পেরে হতাশ হয়ে খালি হাতে ফিরছেন।
 

মঙ্গলবার (২৬ মে) সরেজমিনে রাজধানীর মিরপুরের কালশী এলাকার কোরবানির পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা যায়।
 

হাট ঘুরে দেখা গেছে, ছোট আকারের খাসি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকায়। আর মাঝারি ও বড় আকারের খাসি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২০ থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত।
 

কালশীর হাটে দেশি, ব্ল্যাক বেঙ্গল, যমুনাপারি, বিটাল, সিরোহিসহ বিভিন্ন ক্রস জাতের অসংখ্য খাসি তুলেছেন ব্যাপারীরা। এর মধ্যে বড় ও স্বাস্থ্যবান যমুনাপারি ও বিটাল জাতের খাসির দাম ৩০ থেকে ৩৫ হাজার টাকা চাইছেন বিক্রেতারা।
 

মিরপুর থেকে হাটে আসা ক্রেতা নুরুল ইসলাম জানান, ১৮ থেকে ২০ হাজার টাকার মধ্যে ভালো একটি খাসি কেনার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু এই দামে খুব ছোট আকারের পশু পাওয়ায় তিনি অন্য হাটে যাচ্ছেন।
 

হাবিব উল্লাহ নামের আরেক ক্রেতা জানান, আশপাশের হাটগুলোতেও গরুর চেয়ে এবার খাসির কদর বেশি। বিক্রেতারা কোনোভাবেই দাম ছাড়ছেন না, ফলে ১০ থেকে ১৫ হাজার টাকা বাজেটের ক্রেতারা পশু কিনতে গিয়ে বিপাকে পড়ছেন।
 

অন্যদিকে দাম বেশি হওয়ার কারণ হিসেবে পশু পালনের ব্যয় বৃদ্ধিকে দুষছেন বিক্রেতারা। কুষ্টিয়া থেকে আসা ব্যাপারী রবিউল জানান, বছরজুড়ে পশুর খাবার, ওষুধ ও পরিবহন খরচ অনেক বেড়েছে। তাই কিছুটা বাড়তি দামে বিক্রি না করলে তাদের লোকসান গুনতে হবে।
 

হাটের খাসি বিভাগের দায়িত্বপ্রাপ্তরা জানান, সকালের দিকে বেচাকেনা কিছুটা কম হলেও বিকেলের পর থেকে ক্রেতার ভিড় বাড়বে বলে আশা তাদের। ঈদের আগের দিন হওয়ায় বুধবার হাট আরও জমজমাট হবে বলে মনে করছেন তারা।
 

এদিকে হাটের ইজারাদাররা জানান, ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য সর্বোচ্চ ব্যবস্থাপনা রাখা হয়েছে। সরকারি নির্ধারিত নিয়ম মেনেই প্রতি ১০০ টাকায় ৫ টাকা হারে হাসিল আদায় করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী