মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান পাকিস্তানের

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ১১:৫৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ১১:৫৮:২৮ পূর্বাহ্ন
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান পাকিস্তানের

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই ইসরায়েলের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করবে না।
 

সোমবার (২৫ মে) সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে পাকিস্তানের এই কড়া অবস্থানের কথা জানানো হয়।
 

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট করেন। সেখানে তিনি পাকিস্তানসহ সৌদি আরব, কাতার, তুরস্ক, মিসর ও জর্ডানকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানান।
 

ওই বার্তায় ট্রাম্প আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি চুক্তিতে পৌঁছালে ইরানেরও এই বৈশ্বিক জোটের অংশ হওয়া উচিত।
 

ট্রাম্পের এমন প্রস্তাবের জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক কোনো চুক্তিতে তাদের যোগ দেওয়া উচিত নয়।
 

ইসরায়েলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, যাদের কথায় একদিনের জন্যও ভরসা করা যায় না, তাদের সঙ্গে বসার কোনো সুযোগ নেই।
 

এদিকে, পাকিস্তানের একটি সরকারি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি এবং আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের বিষয়টি সম্পূর্ণ আলাদা। পাকিস্তান এ নিয়ে কোনো ধরনের আন্তর্জাতিক চাপের মুখে নেই।
 

ঐতিহাসিকভাবেই পাকিস্তান ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কোনো স্বীকৃতি দেয় না। এমনকি পাকিস্তানি নাগরিকদের জন্য ইসরায়েল ভ্রমণেও কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।
 

প্রসঙ্গগত, ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল।
 

দ্বিতীয় মেয়াদে ট্রাম্প এই চুক্তির পরিধি বাড়াতে নতুন করে উদ্যোগ নিলেও এখন পর্যন্ত প্রস্তাবিত কোনো দেশই এতে ইতিবাচক সাড়া দেয়নি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু