শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

ইরানের দক্ষিণাঞ্চলে ফের মার্কিন হামলা

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ১১:০৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ১১:০৪:৩৯ পূর্বাহ্ন
ইরানের দক্ষিণাঞ্চলে ফের মার্কিন হামলা

যুদ্ধবিরতি চলাকালেই ইরানের দক্ষিণাঞ্চলে আবারও আকস্মিক সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ক্ষেপণাস্ত্র স্থাপনা ও সমুদ্রে মাইন স্থাপনের চেষ্টায় থাকা বেশ কয়েকটি নৌযানকে লক্ষ্য করে নতুন করে এই আক্রমণ চালানো হয়।
 

মঙ্গলবার (২৬ মে) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
 

সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়, মূলত আত্মরক্ষার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানি বাহিনীর সম্ভাব্য যেকোনো হুমকি থেকে নিজেদের সেনাদের নিরাপদ রাখতেই সামরিক অভিযানটি পরিচালনা করে তারা।
 

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন বাহিনী যথেষ্ট সংযম দেখাচ্ছে। তবে নিজেদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
 

মার্কিন কর্মকর্তাদের তথ্যমতে, ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের কাছাকাছি এলাকায় এই হামলা হয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পাশেই অবস্থিত এই এলাকায় ইরানের একটি প্রধান নৌঘাঁটি রয়েছে।
 

এর আগে বন্দর আব্বাস এলাকায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনার পর তদন্ত শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। এ কথা জানিয়েছিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে নতুন এই মার্কিন হামলার বিষয়ে তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
 

গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এমন শান্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল।
 

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে আলোচনা করতে গত সোমবার কাতারের দোহায় পৌঁছেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক অ্যালান ফিশার মনে করেন, নতুন এই হামলা চলমান শান্তি আলোচনাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। তবে মার্কিন প্রশাসন এই অভিযানের বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশ করেনি বলে জানান তিনি।
 

শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বেশ কিছু বিষয়ে দুই পক্ষের সমঝোতা হলেও এখনই চূড়ান্ত কোনো চুক্তি হচ্ছে না।
 

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে সমঝোতার ইঙ্গিত দিলেও আলোচকদের তাড়াহুড়া করতে নিষেধ করেছেন। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি চুক্তির বিষয়ে বেশ আশাবাদী।
 

জানা গেছে, খসড়া চুক্তিতে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনার প্রস্তাব রয়েছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ করা অর্থ ফেরতের মতো বিষয়গুলো এখনো অমীমাংসিত রয়েছে।
 

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। তার সঙ্গে যোগাযোগ জটিল হওয়ায় শান্তি আলোচনা প্রত্যাশার চেয়ে ধীরগতিতে এগোচ্ছে।
 

গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া এই সংঘাত গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে অস্থিতিশীল করে তোলে। যার প্রভাব পড়ে বিশ্ববাজারেও, হু হু করে বাড়তে থাকে জ্বালানি তেলের দাম।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা