সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা? প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব: প্রত্যাহার হওয়া এসআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু গণভোটের রায় না মানলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার

যমুনা সেতুতে যানবাহনের ঢল, ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ১১:২৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ১১:২৭:৫৮ পূর্বাহ্ন
যমুনা সেতুতে যানবাহনের ঢল, ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে ঘরে ফেরা মানুষের চাপে সিরাজগঞ্জের মহাসড়কগুলোতে যানবাহনের সংখ্যা দিগুণ বেড়েছে। এর ফলে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ এক দিনেই সোয়া তিন কোটি টাকা ছাড়িয়েছে।
 

শনিবার (২৩ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (২২ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এই বিপুল পরিমাণ টোল আদায় করা হয়।
 

কর্তৃপক্ষ জানায়, উল্লিখিত সময়ে সেতুটি দিয়ে মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এসব গাড়ির বিপরীতে সর্বমোট টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।
 

হিসাব অনুযায়ী, যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা (উত্তরবঙ্গগামী লেন) দিয়ে ১৮ হাজার ৮৫৯টি গাড়ি পার হয়েছে। সেখান থেকে টোল এসেছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা।
 

অন্যদিকে, পশ্চিম টোল প্লাজা (ঢাকামুখী লেন) দিয়ে ১৬ হাজার ১০৭টি যানবাহনের বিপরীতে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা টোল আদায় করা হয়েছে। বিপুল সংখ্যক গাড়ি পার হলেও মহাসড়কের কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।
 

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার বিকেল থেকে মহাসড়কে গাড়ির চাপ বাড়তে শুরু করেছে। দ্রুত গাড়ি পারাপারের লক্ষ্যে শনিবার থেকে অতিরিক্ত ৪টিসহ মোট ১৮টি বুথে টোল আদায় করা হবে।
 

এর আগে সেতুতে নিয়মিত ১৪টি বুথের মাধ্যমে টোল নেওয়া হচ্ছিল বলেও নিশ্চিত করেন তিনি।
 

ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে ৬ শতাধিক পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করছেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সান্তু।
 

সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকায় এবারের ঈদযাত্রা সম্পূর্ণ যানজটমুক্ত ও স্বস্তিদায়ক হবে বলেও আশা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা?

শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা?