শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক দুই দশকের বেশি সময় পর আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী রমজান সামনে রেখে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার রাজশাহীর আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪ ঢাকাসহ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন রমজানের তিন মাস আগেই ছোলার দাম বাড়তি, আরও বৃদ্ধির শঙ্কা বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, সাক্ষাৎকারের জন্য মনোনীত আরও ৭০ জন টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুরের পর আগুন আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফের পুলিশ সুপার গ্রেপ্তার বাংলাদেশি হয়েও মালয়েশিয়ায় মিয়ানমারের নাগরিক হিসেবে বন্দি শাহ জামাল, ১১ বছর ধরে অপেক্ষায় পরিবার জাকির নায়েকের ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত চীনে ট্রাম্প-শি-পুতিনের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক, জানাল হোয়াইট হাউজ এলএনজি আমদানিতে প্রথম তিন মাসেই শেষ ভর্তুকির বরাদ্দ ‘দার-ই-নিজাত’-এর ৩০তম পর্বে প্রেমের স্বীকারোক্তি, শেষে ক্যানসারের রহস্য দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ, বাতিলের দাবিতে বিক্ষোভ বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ প্রকাশ রামেক ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ ‘জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে’ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

আশায় বিনা অভিজ্ঞতায় চাকরির সুযোগ, বেতন প্রায় ২৪ হাজার

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ১০:৪৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ১০:৪৭:৫৩ পূর্বাহ্ন
আশায় বিনা অভিজ্ঞতায় চাকরির সুযোগ, বেতন প্রায় ২৪ হাজার

পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণদানকারী বেসরকারি উন্নয়ন সংস্থা 'আশা'। প্রতিষ্ঠানটি তাদের ‘জুনিয়র লোন অফিসার’ পদে বিপুলসংখ্যক কর্মী নিয়োগ দেবে।
 

গত ২০ মে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর থেকেই আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই পদের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুনিয়র লোন অফিসার পদে দেশব্যাপী মোট ২৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই সমানভাবে আবেদনের সুযোগ পাবেন।
 

এই পদের অন্যতম বড় সুবিধা হলো, প্রার্থীদের আগে থেকে কোনো কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
 

আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৩২ বছর। চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বরগুনা, বরিশাল, চট্টগ্রাম, দিনাজপুর, জামালপুর ও রংপুর জেলায় পদায়ন করা হবে।
 

নিয়োগপ্রাপ্ত কর্মীরা প্রতি মাসে ২৩ হাজার ৯০৯ টাকা বেতন পাবেন। এর পাশাপাশি সংস্থার নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও বার্ষিক ইনক্রিমেন্টের সুবিধা থাকবে।
 

এছাড়া বছরে দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা এবং কর্মী কল্যাণ তহবিলসহ আরও বেশ কিছু আকর্ষণীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
 

আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক