শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

মধ্যপ্রাচ্যে বাড়ছে দক্ষ জনশক্তির কদর, ৪ নতুন খাতে কর্মী নেবে কাতার

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১১:৫৪:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১১:৫৪:২৫ পূর্বাহ্ন
মধ্যপ্রাচ্যে বাড়ছে দক্ষ জনশক্তির কদর, ৪ নতুন খাতে কর্মী নেবে কাতার

মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ শ্রমবাজার কাতারে এবার নতুন করে চারটি কারিগরি খাতে বাংলাদেশি কর্মী পাঠানোর বড় সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও দেশীয় কর্মীদের প্রতি আগ্রহ দেখিয়েছে। দক্ষ জনশক্তি রপ্তানিতে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের দেয়া তথ্যের বরাতে বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।
 

প্রতিমন্ত্রী জানান, কাতার সম্প্রতি ইলেকট্রিক্যাল, এসি টেকনিশিয়ান, প্লাম্বিং এবং ওয়েল্ডিং—এই চারটি সুনির্দিষ্ট খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে। এজন্য কাতারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সরাসরি সম্পৃক্ততা তৈরি করে কর্মীদের প্রশিক্ষিত করে সেখানে পাঠানো হবে।
 

রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠানোর শীর্ষ দশটি দেশের তালিকায় কাতারের অবস্থান বেশ শক্ত। বর্তমানে দেশটিতে নির্মাণ, প্রকৌশল ও অবকাঠামো উন্নয়নসহ নানা পেশায় প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী কাজ করছেন।
 

পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত গত পাঁচ বছরে কাতার আড়াই লাখের বেশি বাংলাদেশি কর্মী নিয়েছে। এছাড়া চলতি বছরের মে মাস পর্যন্ত দেশটিতে গেছেন আরও ২০ হাজারের বেশি মানুষ।
 

সম্প্রতি কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি ঢাকা সফরে এসে এখানকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এরপরই মূলত তিনি নতুন এই ৪টি খাতে কর্মী নেয়ার আগ্রহের কথা জানান।
 

কাতারের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধিদলও সম্প্রতি ঢাকা সফর করেছে। তারা দুবাইয়ের জন্য ট্যাক্সি চালক হিসেবে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে।
 

তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো বর্তমানে দক্ষ জনশক্তির ওপর বেশি জোর দিলেও বাংলাদেশ এ ক্ষেত্রে এখনো অনেকটাই পিছিয়ে আছে বলে মনে করছেন অভিবাসন সংশ্লিষ্টরা।
 

অভিবাসন বিশেষজ্ঞ শরিফুল হাসান জানান, কাতার সুনির্দিষ্ট যেসব খাতে দক্ষ কর্মী চাইছে, বাংলাদেশ যদি তা তৈরি করে দিতে পারে তবে সেটি অত্যন্ত ইতিবাচক হবে। মধ্যপ্রাচ্য, জাপান বা ইউরোপ—সব জায়গাতেই এখন দক্ষ কর্মীর কদর।
 

তিনি আরও বলেন, এই দক্ষ জনশক্তি পাঠানোর প্রক্রিয়াটি টেকসই করতে হলে দেশে কারিগরি শিক্ষাকে দ্রুত বাধ্যতামূলক করা প্রয়োজন।
 

এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে দক্ষ কর্মী পাঠাতে সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে ঢেলে সাজানোর বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
 

একই সঙ্গে কাতারগামী কর্মীদের ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা দ্রুত সময়ে সম্পন্ন করতে দেশের আটটি বিভাগীয় শহরে মেডিকেল ও ভিসা সেন্টার স্থাপনের জন্য দেশটির সরকারের কাছে বিশেষ অনুরোধও জানিয়েছে মন্ত্রণালয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা