বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

নতুন নকশার ৫ টাকার নোট বাজারে, বদলেছে অন্যান্য নোটের স্বাক্ষরও

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০২:১৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০২:১৬:১৭ অপরাহ্ন
নতুন নকশার ৫ টাকার নোট বাজারে, বদলেছে অন্যান্য নোটের স্বাক্ষরও

দেশের ঐতিহাসিক স্থাপত্য ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের গ্রাফিতির ছবি যুক্ত করে বাজারে নতুন ডিজাইনের ৫ টাকার নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে নতুন গভর্নরের স্বাক্ষরিত এক হাজার, ৫০০ ও ১০ টাকার নোটও ইস্যু করা হয়েছে।
 

মঙ্গলবার (১৯ মে) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে এদিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন নোটগুলো ইস্যু করা হয়।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারের সই করা নতুন ৫ টাকার এই নোটটি পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও সংগ্রহ করা যাবে।
 

হালকা গোলাপি রঙের আধিক্য থাকা নতুন ৫ টাকার নোটটির দৈর্ঘ্য ১১৭ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে।
 

নোটের সামনের অংশের বাঁ পাশে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদ এবং মাঝখানে প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি রাখা হয়েছে। আর নোটের পেছনের অংশে যুক্ত করা হয়েছে জুলাই-আগস্ট অভ্যুত্থানের ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি।
 

নিরাপত্তার জন্য নোটে রয়েল বেঙ্গল টাইগারের মুখের জলছাপের নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ ‘৫’ এবং বাংলাদেশ সরকারের মনোগ্রাম ব্যবহার করা হয়েছে। এছাড়া কাগজের ভেতরে দুই মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতাও প্রবিষ্ট করানো রয়েছে।
 

এদিকে, ৫ টাকার নোটের পাশাপাশি নতুন গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষর করা ১০০০, ৫০০ ও ১০ টাকার কাগুজে নোটও বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। গত সোমবার থেকে মতিঝিল কার্যালয়ের মাধ্যমে এগুলো ইস্যু করা শুরু হয়।

 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগের নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্য ঠিক রেখেই শুধু নতুন গভর্নরের স্বাক্ষর যুক্ত করে এসব নোট পুনঃমুদ্রণ করা হয়েছে। পরবর্তীতে ২০, ৫০ ও ১০০ টাকার নোটও নতুন স্বাক্ষরে বাজারে আসবে।
 

উল্লেখ্য, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের কাগুজে মুদ্রা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরপর ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে নতুন নকশায় এসব নোট ছাপানো শুরু হয়।
 

তবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ১ ও ২ টাকা মূল্যমানের নোট এখনও নতুন নকশায় ছাপা হয়নি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী