রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে ফিরে এসে আবারও বিরোধী দলের ওয়াকআউট স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে দেশের জনগণের মাথাপিছু ঋণ কত, জানালেন অর্থমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের প্রতিনিধিদলের সাক্ষাৎ, এআই ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আলোচনা ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুত ইসি, চলতি মাসেই আসতে পারে তফসিল আজ দায়িত্ব নিচ্ছেন পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়া আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী? মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

ভূমিসেবায় আর হয়রানি নয়, দুর্নীতি বন্ধের কড়া বার্তা প্রধানমন্ত্রীর

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০১:১০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০১:১০:৫৯ অপরাহ্ন
ভূমিসেবায় আর হয়রানি নয়, দুর্নীতি বন্ধের কড়া বার্তা প্রধানমন্ত্রীর

দেশের ভূমিসেবায় সব ধরনের দুর্নীতি ও হয়রানির অবসান ঘটাতে চায় সরকার। একইসঙ্গে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদানে সরকারের দায়বদ্ধতার বিষয়টিও স্পষ্ট করা হয়েছে।
 

মঙ্গলবার (১৯ মে) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
 

এদিন দেশব্যাপী শুরু হওয়া তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
 

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এখন থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমেই সাধারণ মানুষকে জমির সব ধরনের সেবা দেওয়া হবে। এর ফলে সেবাগ্রহীতাদের আর অযথা ভূমি অফিসগুলোতে ঘোরাঘুরি বা হয়রানির শিকার হতে হবে না।
 

সরকার সব বিষয়েই জনগণের কাছে জবাবদিহি করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তারেক রহমান।
 

উল্লেখ্য, আজ থেকে শুরু হওয়া এই ‘ভূমিসেবা মেলা’ চলবে আগামী ২১ মে পর্যন্ত। সাধারণ মানুষকে সহজ ও বাধাহীন সেবা সম্পর্কে সচেতন করতেই দেশজুড়ে এই মেলার আয়োজন করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে