মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

ফেসবুক কাঁপাচ্ছেন ‘রাগ করলা’ বলা যুবক, জেনে নিন তার আসল পরিচয়

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ১২:১৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ১২:১৭:৫১ অপরাহ্ন
ফেসবুক কাঁপাচ্ছেন ‘রাগ করলা’ বলা যুবক, জেনে নিন তার আসল পরিচয়

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাগ করলা, কথা ঠিক না বেঠিক?’ সংলাপ দিয়ে রাতারাতি ভাইরাল হওয়া সেই ব্যক্তি বাস্তবে কোনো গণক বা কবিরাজ নন। তিনি মূলত একজন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনয়শিল্পী, যাঁর আসল নাম ঈমান আলী।
 

মঙ্গলবার (১৯ মে) গাজীপুরের কালিয়াকৈরের একটি রিসোর্টে শুটিংয়ের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের এই আসল পরিচয়ের কথা জানান তিনি।
 

খোঁজ নিয়ে জানা যায়, ঈমান আলী বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বসবাস করেন। প্রায় দুই যুগ আগে তিনি লালমনিরহাট থেকে এখানে এসে স্থায়ী হন।
 

দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় বিভিন্ন নাট্যদল ও কনটেন্ট নির্মাতাদের সঙ্গে কাজ করছেন। সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিও তৈরি এবং অভিনয়ে তিনি নিয়মিত মুখ।
 

ছড়িয়ে পড়া ওই ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, রাস্তার পাশে বসে এক যুবকের ভাগ্য গণনা করছেন ঈমান আলী। আর কথা বলার ফাঁকে ফাঁকে বিশেষ শারীরিক ভঙ্গিতে তিনি বলছেন, ‘রাগ করলা?’।
 

তার এই আত্মবিশ্বাসী ভঙ্গি, চোখের ইশারা এবং কথা বলার ধরন মুহূর্তের মধ্যেই নেটিজেনদের নজর কাড়ে। তার অভিনয় এতই নিখুঁত ছিল যে অনেকেই তাকে বাস্তবের কবিরাজ বলে ধরে নেন।
 

এ বিষয়ে ঈমান আলী বলেন, ‘আমি কোনো কবিরাজ নই। এটি স্রেফ একটি চরিত্র ছিল। ভিডিওটি মূলত মানুষকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল।’
 

তিনি আরও জানান, অভিনয়ের মাধ্যমে তিনি একটি পেশাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন মাত্র। দীর্ঘদিন ধরেই তিনি এই অভিনয় জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
 

ঈমান আলীর পরিচিতজনরাও নিশ্চিত করেছেন যে, তিনি মূলত ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়ে থাকেন। সাধারণ একটি সংলাপকে কেবল নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি জনপ্রিয় করে তুলেছেন।
 

বর্তমানে ফেসবুক, টিকটক ও ইউটিউবসহ সব প্ল্যাটফর্মে তার এই ‘রাগ করলা’ সংলাপটি নিয়ে ব্যাপক চর্চা চলছে। নেটিজেনরা এই সংলাপ ব্যবহার করে নানা রকম ট্রল, মিম ও রসিকতায় মেতে উঠেছেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু