শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লাইভ টিভিতে মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি গেল উপস্থাপিকার স্কয়ার গ্রুপে ‘অফিসার’ পদে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে ৫৪ বাংলাদেশির মৃত্যু নবম পে-স্কেল: জুলাই থেকে কার্যকর হলেও সরকারি চাকরিজীবীরা বাড়তি বেতন পাবেন কবে? আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা, রামগঞ্জে মামলা শর্তসাপেক্ষে ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান ওমানে সমুদ্রে গোসল করতে নেমে প্রবাসী বাংলাদেশির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য ট্রাম্পই মরিয়া ছিলেন: ইরানের সর্বোচ্চ নেতা অবশেষে যুক্তরাষ্ট্রে ছেলের বিশ্বকাপ ম্যাচ দেখতে যাচ্ছেন ভোজিনহার মা সংসদে স্পিকারকে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি বাতিল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন পরীমনির সঙ্গে সম্পর্কে জড়িয়ে গুরুদণ্ড, চাকরি খোয়ালেন পুলিশ কর্মকর্তা সাকলায়েন পুলিশের কাছ থেকে উদ্ধার হওয়া ১ লাখ ইয়াবা হাওয়া, কোতোয়ালির ওসি প্রত্যাহার প্রবাসীদের জন্য কাতারের কড়া নিয়ম, আকামা বাতিলের পর থাকার সময় কমল যে দোয়া পড়লে বান্দার ডাক কখনো ফিরিয়ে দেন না আল্লাহ ইরানের সঙ্গে চুক্তি: ট্রাম্পের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহুর ঘনিষ্ঠ ইসরায়েলি মিডিয়া ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে হেনস্তা: ৫ দিন পেরিয়ে গেলেও মামলা হয়নি যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক সমঝোতা, যুদ্ধ বন্ধে ট্রাম্প-পেজেশকিয়ানের সই ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরু কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে ফিরলেন আরও ৭৮ বাংলাদেশি

জামায়াতের সঙ্গে জোট ছাড়ার নেপথ্য কারণ জানালেন চরমোনাই পীর

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৯:১৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৯:১৪:০০ অপরাহ্ন
জামায়াতের সঙ্গে জোট ছাড়ার নেপথ্য কারণ জানালেন চরমোনাই পীর

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতা বা জোট ভেঙে যাওয়ার নেপথ্য কারণগুলো স্পষ্ট করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। একই সঙ্গে ঢাকার দুই সিটি করপোরেশনে দলের মেয়র প্রার্থীদের নামও ঘোষণা করেছেন তিনি।
 

সোমবার (১৮ মে) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চরমোনাই পীর বলেন, সমঝোতায় নতুন দলের অন্তর্ভুক্তি ও আসন বণ্টনের ক্ষেত্রে আগের শরিকদের সঙ্গে কোনো পরামর্শ করেনি জামায়াত। তারা সম্পূর্ণ এককভাবে এসব সিদ্ধান্ত নিয়েছে।
 

জোট ভাঙার আরও কিছু কারণ উল্লেখ করে তিনি বলেন, ভারত ও আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করেছে তারা। এছাড়া ইসলামি নীতি বাদ দিয়ে বিদ্যমান আইনেই দেশ পরিচালনার অঙ্গীকার করেছে দলটি।
 

সবচেয়ে বড় কারণ হিসেবে তিনি অভিযোগ করেন, মার্কিনিদের সঙ্গে বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ‘উগ্রবাদী’ দল হিসেবে আখ্যায়িত করেছে জামায়াত। এরপরও জোট টিকিয়ে রাখার অনেক চেষ্টা করা হলেও তা আর সম্ভব হয়নি।
 

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, “শুধু এমপি ও মন্ত্রিত্বের লোভে আমরা রাজনীতি করি না। ইসলাম, দেশ ও মানবতার পক্ষে আমরা সবসময় অটল থাকব।”
 

ভবিষ্যতেও এসব আদর্শ ও নীতির ভিত্তিতে নতুন কোনো জোট হতে পারে বলে মতবিনিময় সভায় ইঙ্গিত দেন তিনি।
 

এদিকে বর্তমান সরকারের ‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী এই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার ওপর ইসলামী আন্দোলন আস্থা রাখতে চায়।
 

তবে এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তিকে ‘গোলামির চুক্তি’ বলে আখ্যা দেন তিনি। অবিলম্বে এই চুক্তি বাতিলের জোর দাবি জানান দলের আমির।
 

ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন চরমোনাই পীর। তিনি বলেন, বিজেপি সেখানে যা করছে, তা কোনো সভ্য দেশের কাজ হতে পারে না। ভারতকে অবিলম্বে এই বর্বরতা থেকে সরে আসার আহ্বান জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লাইভ টিভিতে মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি গেল উপস্থাপিকার

লাইভ টিভিতে মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি গেল উপস্থাপিকার