মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা?

সৌদি আরবে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৯:৫২:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৯:৫২:২২ পূর্বাহ্ন
সৌদি আরবে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

রোববার (১৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে দেশটির সুপ্রিম কোর্ট এই ঘোষণা দেয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

 

ঘোষণা অনুযায়ী, সৌদি আরবে সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস পালন করবেন হাজিরা।

 

সৌদি আরবের পাশাপাশি তিউনিসিয়া, আফগানিস্তান ও তুরস্কও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে। তবে ব্রুনেইতে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে ঈদ হবে একদিন পর অর্থাৎ ২৮ মে।

 

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও আগামী ২৭ মে কোরবানির ঈদ উদযাপিত হবে। জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হওয়ায় দেশগুলোতে সোমবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে।

 

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হয়। সেই হিসেবে বাংলাদেশে আগামী ২৮ মে কোরবানি হওয়ার সম্ভাবনা জোরালো হলো।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়