বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

মাদারীপুরে আত্মীয়ের বাসায় দম্পতি ও ৮ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৯:৩৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৯:৩৪:২৯ পূর্বাহ্ন
মাদারীপুরে আত্মীয়ের বাসায় দম্পতি ও ৮ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুর শহরের একটি বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের আট মাস বয়সী এক দুগ্ধপোষ্য সন্তান রয়েছে। 

 

সোমবার (১৮ মে) ভোরে শহরের আমিরাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলেন—মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৩৮), তার স্ত্রী ইশা দাস (৩২) এবং তাদের আট মাস বয়সী শিশু সন্তান। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আমিরাবাদ এলাকায় জনৈক বীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে ভাড়া থাকেন মিষ্টি বাড়ৈ নামে এক নারী। গত রোববার বিকেলে চিন্ময় দাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।

 

ভোররাত তিনটার দিকে ওই বাসা থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় একই রশিতে বাবা চিন্ময় ও শিশু সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় এবং পাশেই বিছানায় স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। 

 

এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য মিষ্টি বাড়ৈকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে গভীর রহস্য। 

 

পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনার পেছনে পারিবারিক কোনো জটিলতা থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

 

মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী