সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আয় বাড়ছে না, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দেশে তীব্র খাদ্য সংকটের শঙ্কা

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০২:০২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০২:০২:৫২ অপরাহ্ন
আয় বাড়ছে না, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দেশে তীব্র খাদ্য সংকটের শঙ্কা

রাজধানীতে আয়োজিত এক আলোচনায় বক্তারা বলেছেন, কৃষিতে উৎপাদন ব্যয় ও বাজারে পণ্যের দাম বাড়লেও মানুষের আয় বাড়ছে না। এর ফলে দেশের বহু পরিবারে মারাত্মক খাদ্য ও পুষ্টি সংকটের শঙ্কা দেখা দিয়েছে।
 

রোববার (১৭ মে) সংবাদমাধ্যম চ্যানেল আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রাজধানীতে আয়োজিত ‘জনবাজেট সংসদ’ শীর্ষক ওই আলোচনায় অংশ নেন বিশেষজ্ঞসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
 

আলোচনায় বক্তারা খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারকে বাড়তি নজর দেওয়ার তাগিদ দেন। একইসঙ্গে দরিদ্র মানুষের কাছে সরকারি সহায়তা সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না, তা তদারকির দাবি জানান তারা।
 

‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস’-এর তথ্য তুলে ধরে অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বে সবচেয়ে বেশি খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা ১০টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। এছাড়া সরকারি প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, এক বছরের ব্যবধানে দেশে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়েছে।
 

বিশেষজ্ঞরা বলেন, মধ্যপ্রাচ্য সংকট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে খাদ্য নিরাপত্তাহীনতা আরও প্রকট আকার ধারণ করছে। একদিকে কৃষকের উৎপাদন ব্যয় বাড়লেও তারা ন্যায্যমূল্য পাচ্ছেন না, অন্যদিকে উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষ পুষ্টিকর খাবার কিনতে হিমশিম খাচ্ছেন।
 

অনুষ্ঠানে ঋণগ্রস্ত কৃষকদের করুণ পরিণতির কথাও উঠে আসে। বক্তারা জানান, সম্প্রতি এক কৃষক ১৯টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছেন। এসব ঋণদানকারী প্রতিষ্ঠানের মধ্যে কোনো সমন্বয় না থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটছে।
 

উৎপাদন খরচের টাকা তুলতে না পেরে কৃষকদের রাস্তায় ফসল ফেলে দেওয়ার ঘটনাও আলোচনায় তুলে ধরা হয়। বক্তারা বলেন, সার ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি হাওরের আকস্মিক বন্যার কারণে খাদ্যের কিছুটা সংকট ও মূল্যস্ফীতি বাড়তে পারে।
 

এমন উচ্চ মূল্যস্ফীতির মাঝে সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো যথেষ্ট নয় বলে মন্তব্য করেন আলোচকরা। তারা বলেন, কৃষকদের সরকারি সহায়তা না বাড়ালে সামনে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে।
 

এই জটিল বাস্তবতা মোকাবিলায় আগামী বাজেটে কর্মসংস্থান ও কৃষি উৎপাদন বাড়াতে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের জোর দাবি জানান বিশেষজ্ঞরা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার