বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

সবার আগে কোরবানির ঈদের তারিখ জানাল যে দুই দেশ

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০১:১২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০১:১৩:০৪ অপরাহ্ন
সবার আগে কোরবানির ঈদের তারিখ জানাল যে দুই দেশ

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও তিউনিসিয়া। নতুন চাঁদ দেখার খবর ও বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে দেশ দুটিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

রোববার (১৭ মে) সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে এবারের কোরবানির ঈদের তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া। শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিনে জিলহজের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ।
 

হিসাব অনুযায়ী, দেশ দুটিতে জিলহজ মাস শুরু হচ্ছে সোমবার থেকে। সেই হিসেবে আগামী ২৭ মে সেখানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
 

অন্যদিকে, জ্যোতির্বিজ্ঞানের পূর্বনির্ধারিত বর্ষপঞ্জি ও হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে তুরস্কও একই দিনে ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। যদিও দেশটিতে এখনো খালি চোখে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।
 

এদিকে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানসহ মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশেই জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি চলছে। এসব দেশে রোববার সন্ধ্যায় চাঁদ দেখা সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
 

আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, টেলিস্কোপের সাহায্যে পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে চাঁদ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে।
 

সংস্থাটির মতে, রোববার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ দেশেই আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী