G-RSCNNBVZH2
শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনের তোড়জোড় ইসিতে

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১২:৫৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১২:৫৮:২৭ অপরাহ্ন
জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনের তোড়জোড় ইসিতে

ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণের পর এবার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দলীয় প্রতীকে এই নির্বাচন আয়োজনের লক্ষ্যে বর্তমানে সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের কাজ চলছে।
 

রোববার (১৭ মে) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে স্থানীয় সরকার নির্বাচনের এমন ব্যাপক প্রস্তুতির কথা জানা গেছে।
 

পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ দিকেই পাঁচ স্তরের (সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ) স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে পারে।
 

গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করে। সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সেই অধ্যাদেশটি আইনে পরিণত হওয়ায় নির্দলীয়ভাবে ভোট আয়োজনের পথ সম্পূর্ণ পরিষ্কার হয়েছে।
 

নতুন এই আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালায় সংশোধনী আনা হচ্ছে। এরই মধ্যে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সব স্তরের বিধিমালার খসড়া সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
 

এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। বিধিমালা সংশোধনের কাজ শেষ হলেই নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে কমিশনের।
 

সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার আগামী এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে চায়। একই সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনও ডিসিদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
 

বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া দেশের প্রায় সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসকরা দায়িত্ব পালন করছেন। তবে আদালতের আদেশে কেবল চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্বে আছেন ডা. শাহাদাত হোসেন।
 

নির্বাচনের শুরুটা কোন স্তর থেকে হবে, তা নিয়ে ইসির ভেতরে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ইউনিয়ন পরিষদ দিয়ে ভোট শুরুর আভাস দিয়েছেন।
 

তবে ইসির একটি অংশ মনে করছে, একসঙ্গে হাজারো ইউপিতে ভোট করা বর্তমান কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তাই প্রথমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট নেওয়ার চিন্তাভাবনাও চলছে।
 

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, কোন স্তরে আগে ভোট হবে সে বিষয়ে কমিশন এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। আপাতত সার্বিক প্রস্তুতি গুছিয়ে আনা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা