বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

গুচ্ছ ভর্তি: বিশেষায়িত বিষয়ের ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০১:৫৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০১:৫৮:৪৫ অপরাহ্ন
গুচ্ছ ভর্তি: বিশেষায়িত বিষয়ের ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত বিষয়গুলোর (চারুকলা, সংগীত, নাট্যকলা ও শারীরিক শিক্ষা) ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৭ মে থেকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে এই পরীক্ষা শুরু হবে।
 

গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশেষায়িত এসব বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থীদের আলাদাভাবে কোনো ফরম পূরণের প্রয়োজন নেই। ভর্তিচ্ছুরা বিষয় পছন্দক্রমের তালিকায় এগুলো যুক্ত করলেই আবেদন সম্পন্ন বলে গণ্য হবে। তবে এর জন্য প্রতিটি বিশেষায়িত বিষয়ের বিপরীতে আবেদন ফি হিসেবে অতিরিক্ত ৩০০ টাকা পরিশোধ করতে হবে।
 

এরই মধ্যে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও জানিয়ে দেওয়া হয়েছে। সূচি অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘চারুকলা’ বিষয়ের পরীক্ষা আগামী ১৮ মে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
 

অন্যদিকে, রবীন্দ্র ও নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘সংগীত’ বিভাগ এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা’ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১৭ মে শুরু হয়ে চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হবে। একই সময়ে এবং অভিন্ন তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান’ বিষয়ের ব্যবহারিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে।
 

গুচ্ছ ভর্তি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারিক পরীক্ষা ও কেন্দ্র সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য আগামী এক-দুদিনের মধ্যেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন

নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন