রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস বন্ধ যেসব এলাকায়

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০১:৩৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০১:৩৪:৩২ অপরাহ্ন
রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস বন্ধ যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রোববার রাত ১১টা থেকে সোমবার বিকেল ৫টা পর্যন্ত সাভার, আশুলিয়া ও হেমায়েতপুরসহ বিস্তীর্ণ এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নির্দিষ্ট সময়ে আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের আবাসিক ও বাণিজ্যিকসহ সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
 

গ্যাস সরবরাহ বন্ধ থাকা উল্লেখযোগ্য এলাকাগুলোর মধ্যে রয়েছে—বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা এবং সাভার ক্যান্টনমেন্ট। এ ছাড়া আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা এবং তৎসংলগ্ন এলাকাগুলোতেও এই ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না।
 

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পাইপলাইন সংস্কার চলাকালে এসব এলাকার পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে। জরুরি এই সংস্কারকাজের জন্য গ্রাহকদের সাময়িক ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার