বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

‘মানুষ হত্যাই নয়, মৃত্যুতেও উল্লাস করে কিছু লোক’, কারিনার বিদায়ে ফারুকীর আক্ষেপ

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০১:০৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০১:০৪:০০ অপরাহ্ন
‘মানুষ হত্যাই নয়, মৃত্যুতেও উল্লাস করে কিছু লোক’, কারিনার বিদায়ে ফারুকীর আক্ষেপ

লিভার জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (৩০)। শুক্রবার (১৫ মে) তাঁর এই অকাল প্রস্থানে শোকস্তব্ধ বিনোদন অঙ্গন। শোক প্রকাশ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, যেখানে তিনি কিছু মানুষের ‘মৃত্যুতে উল্লাস’ করার মানসিকতা নিয়ে আক্ষেপ করেছেন।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে কারিনার স্মৃতিচারণ করেন ফারুকী। তিনি লেখেন, "দেশের মানুষের প্রয়োজনে তুমি নির্দ্বিধায় পাশে দাঁড়িয়েছিলে। বাংলাদেশ তোমাকে মনে রাখবে।" কারিনার হাস্যোজ্জ্বল উপস্থিতি ও তাঁর সঙ্গে '৩৬-২৪-৩৬' ওয়েব ফিল্মে কাজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই নির্মাতা।
 

কারিনার সঙ্গে প্রথম পরিচয়ের স্মৃতি হাতড়ে ফারুকী জানান, প্রথম দিন বাসায় এসে কারিনা তিশা ও ফারুকীর সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন। নিজেকে তাঁদের ভক্ত দাবি করলে, ফারুকীও পাল্টা জানিয়েছিলেন তাঁরা কারিনার অনেক বড় ফ্যান। স্ট্যাটাসে ফারুকী লেখেন, "মৃত্যুর পর মানুষ নাকি সব সত্য দেখতে পায়। তুমিও নিশ্চয়ই এখন বিশ্বাস করছ, আমরা তোমার কত বড় ফ্যান ছিলাম। আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুন।"
 

স্ট্যাটাসের শেষ অংশে একরাশ ক্ষোভ প্রকাশ করে ফারুকী লেখেন, এই পোস্টে কেউ 'হাহা' রিয়্যাক্ট দিলে বুঝতে হবে, কিছু মানুষ শুধু হত্যা করেই নয়, অন্যের মৃত্যুতেও উল্লাস করতে ভালোবাসে।
 

ফারুকী ছাড়াও বিনোদন জগতের আরও অনেকেই কারিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রাণবন্ত হাসিখুশি এই তরুণী শেষ দিনগুলোতেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন। সহকর্মীরা তাঁর অসুস্থতার সঙ্গে লড়াই করার সাহসকে আলাদাভাবে স্মরণ করছেন।
 

পারিবারিক সূত্রে জানা যায়, হেপাটাইটিস এ এবং ই-জনিত কারণে কারিনার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
 

মাত্র ৩০ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেওয়া এই তরুণী বরেণ্য দাবাড়ু রানী হামিদের নাতনি। নেটদুনিয়ায় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যাপক পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে তিনি ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’-এর মতো জনপ্রিয় কনটেন্টে অভিনয় ও চিত্রনাট্য রচনা করে নজর কেড়েছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী