G-RSCNNBVZH2
শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

প্রধানমন্ত্রীর অপেক্ষায় কুমিল্লার বরুড়া, খণ্ড খণ্ড মিছিলে মুখর সমাবেশস্থল

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১১:৪৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১১:৪৮:১৫ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর অপেক্ষায় কুমিল্লার বরুড়া, খণ্ড খণ্ড মিছিলে মুখর সমাবেশস্থল মিছিলে মুখর লক্ষ্মীপুর বাজার মাঠ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শনিবার (১৬ মে) সকাল থেকেই কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে ঢল নেমেছে নেতাকর্মীদের। খণ্ড খণ্ড মিছিল, স্লোগান আর ব্যানার-ফেস্টুনে পুরো সমাবেশস্থলে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
 

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন উপজেলা ও প্রান্তিক ইউনিয়ন থেকে দলে দলে মানুষ এসে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। আগেভাগেই মঞ্চের সামনের জায়গা দখল নিতে দেখা গেছে অনেককে। আবার অনেকেই রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রিয় নেতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আশপাশের চায়ের দোকান ও বাজার এলাকাও সরগরম হয়ে উঠেছে।
 

এদিকে, প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে সব ধরনের আনুষ্ঠানিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন আয়োজকরা। পুরোপুরি প্রস্তুত করা হয়েছে মূল মঞ্চ। পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সমাবেশস্থল ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া নজরদারি ও তৎপরতা লক্ষ করা গেছে।
 

স্থানীয় তৃণমূল নেতারা জানান, দীর্ঘদিন পর বরুড়ায় এত বৃহৎ পরিসরে কোনো রাজনৈতিক সমাবেশ হওয়ায় সবার মাঝে প্রবল উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তাঁর বক্তব্যে কুমিল্লার সার্বিক উন্নয়ন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে প্রত্যাশা করছেন তারা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা