মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

৩০ মণ ওজনের ‘দিনাজপুরের সম্রাট’, দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১০:৫০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১০:৫০:৫২ পূর্বাহ্ন
৩০ মণ ওজনের ‘দিনাজপুরের সম্রাট’, দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে নজর কাড়ছে ৩০ মণ ওজনের বিশাল আকৃতির ষাঁড় ‘দিনাজপুরের সম্রাট’। সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে বেড়ে ওঠা এই শাহীওয়াল-ফ্রিজিয়ান ক্রস জাতের ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা।
 

উপজেলার হামিদপুর ইউনিয়নের মধ্যদুর্গাপুর গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী আব্দুর রাজ্জাক নিজ বাড়িতে ষাঁড়টি লালন-পালন করেছেন। ব্যবসার পাশাপাশি শখের বশে তিনি এটিসহ আরও ১০টি উন্নত জাতের গরু প্রস্তুত করেছেন এবারের কোরবানির হাটের জন্য।
 

শান্ত স্বভাবের ধূসর রঙের ‘দিনাজপুরের সম্রাট’-এর দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং উচ্চতা ৫ ফুট। ওজন ১ হাজার ২২৫ কেজি বা ৩০ মণ। আব্দুর রাজ্জাক জানান, নিজের খামারের একটি শাহীওয়াল গাভি থেকে দুই বছর আগে জন্ম নেয় ষাঁড়টি। জন্মের পর থেকেই রাজার হালে যত্ন নেওয়ায় ভালোবেসে এর নাম রাখা হয়েছে ‘দিনাজপুরের সম্রাট’।
 

পরিবারের সদস্য মাহাবুব জানান, সম্রাটকে একদম সন্তানের মতো লালন করা হয়েছে। নাম ধরে ডাক দিলে সে সাড়া দিয়ে ফিরে তাকায়। বিশাল আকৃতির কারণে হাটে নেওয়া কষ্টকর হওয়ায় বাড়ি থেকেই এটি বিক্রি করতে চান তারা। প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ এই বিশাল ষাঁড়টি দেখতে তাদের বাড়িতে ভিড় জমাচ্ছেন।
 

ষাঁড়টির খাবারের তালিকায় কোনো ক্ষতিকর ওষুধ নেই। খড়, কাঁচা ঘাস, মসুর ডাল, ভুট্টা ও ভুসির পাশাপাশি আপেল, গাজর, কাঁঠালসহ বিভিন্ন মৌসুমি ফল খাওয়ানো হয় তাকে। এতে প্রতিদিন খরচ হয় ৮০০ থেকে ১ হাজার টাকা। গরম থেকে বাঁচাতে ঘরে ২৪ ঘণ্টা ফ্যানের ব্যবস্থা রয়েছে, আর দিনে তিন থেকে চারবার গোসল করানো হয়।
 

এদিকে, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম জানান, দিনাজপুরে এবার কোরবানির পশুর কোনো সংকট নেই। জেলায় ১ লাখ ৭৭ হাজার ৫৪৬টি গরু, দুই লাখের বেশি ছাগল ও ভেড়াসহ পর্যাপ্ত পশু প্রস্তুত করেছেন ৬২ হাজার ৪০৮ জন খামারি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এসব পশু পালনে খামারিদের উৎসাহিত করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু