রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

পারিশ্রমিক ছাড়াই বিশ্বকাপ ফাইনাল মাতাবেন শাকিরা, ম্যাডোনা ও বিটিএস

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৩:০২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৩:০২:৪৩ অপরাহ্ন
পারিশ্রমিক ছাড়াই বিশ্বকাপ ফাইনাল মাতাবেন শাকিরা, ম্যাডোনা ও বিটিএস

আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে বিনা পারিশ্রমিকেই গাইবেন শাকিরা, ম্যাডোনা ও বিটিএস। সামাজিক ন্যায়বিচারভিত্তিক সংগঠন ‘গ্লোবাল সিটিজেন’-এর উদ্যোগে স্বেচ্ছায় এই ঐতিহাসিক আয়োজনে পারফর্ম করবেন এই বিশ্বতারকারা।
 

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিখ্যাত 'সুপার বোল'-এর আদলে মেগা হাফটাইম শোর আয়োজন করা হচ্ছে। কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিনের কিউরেট করা এই অনুষ্ঠানটি প্রযোজনা করছে গ্লোবাল সিটিজেন। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, গ্লোবাল সিটিজেনের এই সামাজিক উদ্যোগের অংশ হিসেবেই তিন শিল্পী পারফর্ম করার জন্য কোনো অর্থ নিচ্ছেন না।
 

পারিশ্রমিক না নিলেও শিল্পীরা এখান থেকে পাবেন অভাবনীয় বৈশ্বিক প্রচারণার সুযোগ। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে টিভি ও ডিজিটাল মাধ্যম মিলিয়ে প্রায় ১৪২ কোটি দর্শক খেলা দেখেছিলেন। ২০২৬ সালের ফাইনালে এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ফলে নিজেদের ক্যারিয়ারের অন্যতম বড় একটি মঞ্চে নতুন কোটি কোটি শ্রোতার কাছে পৌঁছানোর দারুণ সুযোগ পাচ্ছেন তাঁরা।
 

সাধারণত ফুটবল ম্যাচের বিরতি ১৫ মিনিটের হলেও, এবার তা কিছুটা দীর্ঘ হতে পারে। কারণ, এর আগের ক্লাব বিশ্বকাপের ফাইনালে গ্যালারির ওপর মঞ্চ তৈরি হলেও, এবার মেটলাইফ স্টেডিয়ামের মূল মাঠ ব্যবহার করেই বড় পরিসরে মঞ্চ তৈরির পরিকল্পনা চলছে। জানা গেছে, তিন তারকার সম্মিলিত এই পারফরম্যান্স প্রায় ১১ মিনিট ধরে চলতে পারে।
 

বিশ্বকাপের মঞ্চে শাকিরার উপস্থিতি নতুন কিছু নয়। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’র পর এবারও বার্না বয়ের সঙ্গে ‘দাই দাই’ গানে কণ্ঠ দিয়েছেন কলম্বিয়ান এই তারকা। অন্যদিকে, পপসম্রাজ্ঞী ম্যাডোনা এবং বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস-এর অন্তর্ভুক্তি এই মেগা ইভেন্টকে এশিয়াসহ পুরো বিশ্বের অগণিত ভক্তের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার