শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

৮ কোটি ভোটারের এনআইডি তথ্যের খোঁজ জানে না নির্বাচন কমিশন

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০২:৩৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০২:৩৬:৩৯ অপরাহ্ন
৮ কোটি ভোটারের এনআইডি তথ্যের খোঁজ জানে না নির্বাচন কমিশন

দেশে ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ভোটার হওয়া প্রায় ৮ কোটি নাগরিকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল তথ্য ফরমের (ফরম-২) কোনো হদিস পাচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এই বিশাল সংখ্যক মানুষের তথ্য এখন আর সার্ভারে নেই।
 

দেশে বর্তমানে মোট ভোটার প্রায় ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার। এর মধ্যে মাত্র সাড়ে ৪ কোটি নাগরিকের মূল তথ্য ফরম ইসির কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত আছে। বাকি বিশাল সংখ্যক নাগরিকের ফরমের বর্তমান অবস্থা কী বা আদৌ সেগুলোর অস্তিত্ব আছে কি না, তা জানতে সম্প্রতি মাঠপর্যায়ে অনুসন্ধান শুরু করেছে ইসি।
 

২০০৭-০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া এসব নাগরিকের এনআইডিতে প্রচুর ভুল ছিল। সংশোধনের জন্য মূল ফরম (ফরম-২) প্রয়োজন হলেও ইসির সার্ভারে তা মিলছে না। ইসি সূত্র জানায়, ওই সময়ে মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে সংরক্ষিত এসব ফরমের অনেকগুলোই বৃষ্টির পানি, উইপোকা ও ইঁদুরের কারণে নষ্ট হয়ে গেছে। এমনকি কিছু স্থানে নাশকতার আগুনেও পুড়ে ছাই হয়েছে গুরুত্বপূর্ণ এই দলিল।
 

নিয়মানুযায়ী, ইসির নিজস্ব ভুলের কারণে এনআইডিতে কোনো অসংগতি থাকলে তা বিনা ফিতে সংশোধনের সুযোগ রয়েছে। কিন্তু প্রমাণস্বরূপ এই 'ফরম-২' না থাকায় নাগরিকরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং চরম ভোগান্তিতে পড়ছেন।
 

এমন পরিস্থিতিতে আগামী ৩০ জুনের মধ্যে মাঠপর্যায়ে অক্ষত থাকা সব ভোটার তথ্য ফরম স্ক্যান করে সার্ভারে আপলোডের নির্দেশ দিয়েছে ইসি। এতদিন সার্ভারের পর্যাপ্ত সক্ষমতা না থাকায় এই বিশাল তথ্যভাণ্ডার আপলোড করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
 

মাঠপর্যায়ে এই স্ক্যানিংয়ের কাজ ইতোমধ্যে পুরোদমে শুরু হয়েছে। বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, জেলার ৪২টি উপজেলাতেই স্ক্যানিংয়ের কাজ প্রায় শেষের পথে। তবে ঠিক কতগুলো ফরম নষ্ট হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। একই কথা জানিয়েছেন সাতক্ষীরার নির্বাচন কর্মকর্তারাও। সেখানে প্রায় ৮০ শতাংশ ফরম অক্ষত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, সার্ভারের সক্ষমতা বাড়িয়ে বর্তমানে তথ্য আপলোডের কাজ চলছে। অন্যদিকে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, আট কোটি নাগরিকের তথ্য সার্ভারে যুক্ত করার এই কর্মযজ্ঞ শেষ হলেই নিখোঁজ বা নষ্ট হওয়া তথ্যের প্রকৃত হিসাব পাওয়া যাবে। তথ্যসূত্র: কালের কণ্ঠ


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি