বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

সংগঠক ও সমন্বয়ক পদ থাকছে না, নতুন কাঠামোতে যাচ্ছে এনসিপি

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০১:৪৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০১:৫০:৫০ পূর্বাহ্ন
সংগঠক ও সমন্বয়ক পদ থাকছে না, নতুন কাঠামোতে যাচ্ছে এনসিপি

সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের রদবদল আনতে যাচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। দলটির বর্তমান কাঠামোর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শীর্ষ পদ বিলুপ্ত করে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ মে) রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসি কমিটির এক সভায় এ বিষয়ে একমত হন বেশিরভাগ সদস্য।
 

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টায় ৬১ সদস্যবিশিষ্ট ইসি কমিটির এই সভাটি শুরু হয়, যেখানে অর্ধেকেরও বেশি সদস্য উপস্থিত ছিলেন। দীর্ঘ পর্যালোচনার পর তারা দলের ‘মুখ্য সংগঠক’, ‘মুখ্য সমন্বয়ক’ এবং ‘মুখপাত্র’ পদগুলো আর না রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছান। একই সঙ্গে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের জন্য নির্ধারিত ‘মুখ্য সমন্বয়ক’ পদ দুটিও বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
 

বিলুপ্ত পদগুলোর বদলে প্রস্তাবিত নতুন কাঠামোটি সম্পূর্ণ একটি আহ্বায়ক কমিটির মডেলে পরিচালিত হবে। নতুন এই কমিটিতে থাকবেন একজন করে আহ্বায়ক ও সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব। এর বাইরে থাকবেন কমিটির সাধারণ সদস্যরা। কেন্দ্রীয় কাঠামোর পাশাপাশি দেশের প্রতিটি বিভাগীয় শহরের জন্য একজন করে সাংগঠনিক সম্পাদক এবং তাঁদের অধীনে দুজন করে সহ-সাংগঠনিক সম্পাদক নিয়োগ দেওয়া হবে।
 

জানা গেছে, শুক্রবার দলের পূর্বনির্ধারিত সাধারণ সভায় ইসি কমিটির নেওয়া এই প্রস্তাবনাগুলো আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হবে। সেখানে চূড়ান্ত অনুমোদন পেলে আগামী কয়েক দিনের মাঝেই নতুন রূপরেখায় এনসিপির কমিটি ঘোষণা করা হতে পারে। এই নতুন কমিটিই মূলত দলের পরবর্তী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত সার্বিক দায়িত্ব পালন করবে।
 

যদিও বৃহস্পতিবারের সভায় উপস্থিত অধিকাংশ নেতাই নতুন এই কাঠামোর পক্ষে সম্মতি জানিয়েছেন, তবে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে, হাতেগোনা কয়েকজন সদস্য পুরোনো কাঠামোটিই বহাল রাখার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন

নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন