মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

ভাইরালের পর বিজিবির পেছনে থাকা সেই সাহসী কৃষক যা বললেন

  • আপলোড সময় : ১০-০১-২০২৫ ০৮:০৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৮:৩৭:০৫ পূর্বাহ্ন
ভাইরালের পর বিজিবির পেছনে থাকা সেই সাহসী কৃষক যা বললেন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকায় কয়েকদিন ধরে বিরাজ করছিলো তীব্র উত্তেজনা। এমন পরিস্থিতিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে, যেখানে দেখা যায়—মাটির বাঙ্কারে প্রতিরক্ষা অবস্থানে থাকা বিজিবির ঠিক পেছনে কাস্তে হাতে সতর্ক অবস্থায় বসে আছেন স্থানীয় কৃষক বাবুল আলী।

সাহসিকতার প্রতীক হিসেবে উঠে আসা বাবুল আলীর এই ছবি দ্রুত ভাইরাল হয়। স্থানীয়দের মতে, তিনি বিজিবির সাথে সীমান্ত পাহারায় নেমেছিলেন দেশের ভূমি রক্ষার দৃঢ় সংকল্পে।

শুক্রবার (১০ জানুয়ারি) কালীগঞ্জ গ্রামে তার বাড়িতে গিয়ে দেখা যায়, বাবুল আলী তখন কাঁচা হলুদ পরিষ্কারের কাজে ব্যস্ত। দেশের মাটির প্রতি তার ভালোবাসা প্রসঙ্গে বাবুল আলী বলেন, "ভারতের বিএসএফ সীমান্তে মাটি খুঁড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল। বিজিবি তাদের বাধা দেয়, যা থেকে উত্তেজনার সৃষ্টি হয়। গ্রামের মানুষ হিসেবে আমরা বিজিবির পাশে দাঁড়িয়েছি, কারণ দেশের মাটি কাউকে দখল করতে দেব না। প্রয়োজনে দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত। তাই সাহস নিয়ে কাস্তে হাতে পাহারায় বসেছিলাম।”

বাবুল আরও বলেন, "এই উত্তেজনার কারণে সরিষাসহ অনেক ফসলের ক্ষতি হয়েছে। তবে দেশের নিরাপত্তাই সবার আগে।"

প্রতিবেশী হারুন অর রশিদ জানান, “বাবুল আলী ছিলেন একেবারে বিজিবির পেছনে। তিনি সামনে থেকে যে উদাহরণ তৈরি করেছেন, তা আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। এখন অনেকেই তাকে একনজর দেখতে বাড়িতে আসছেন।”

উল্লেখ্য, ৫ জানুয়ারি শিবগঞ্জ সীমান্তের পিলার ১৭৭/২-এস এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে বিজিবি বাধা দেয়। পরে ৭ জানুয়ারি একই কাজ আবারও শুরুর পর ফের উত্তেজনা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ৮ জানুয়ারি পতাকা বৈঠকে দুই পক্ষ সিদ্ধান্ত নেয়, হেড কোয়ার্টারের অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না।

নিউজটি আপডেট করেছেন : আরিজ মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু