সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা? প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব: প্রত্যাহার হওয়া এসআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু গণভোটের রায় না মানলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগামী মাসে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

মৌলভীবাজারে বগি রেখে চলে গেল ট্রেন

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৭:৩৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৬:৩৬:৫৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারে বগি রেখে চলে গেল ট্রেন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে আন্তঃনগর পাহাড়ি এক্সপ্রেস ট্রেনের (৭২০) পেছনের পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিনটি ওই বগিগুলো রেখে প্রায় ২০০ গজ দূরে চলে যায়। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে এই অস্বাভাবিক ঘটনাটি ঘটে। পরে আধা ঘণ্টা বিলম্বের পর শ্রীমঙ্গল থেকে চট্টগ্রামের উদ্দেশে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার কবির আহমেদ জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়ি এক্সপ্রেসের ইঞ্জিনের পেছনের একটি বগির ক্লিপ খুলে যাওয়ায় পাঁচটি বগি আলাদা হয়ে যায়। ঘটনা বুঝতে পেরে ট্রেনের গার্ড দ্রুত চালককে বিষয়টি জানান, এবং এর কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনটি ফিরে আসে। পুরো প্রক্রিয়া শেষ হতে ১০ মিনিট সময় লাগে।

ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও, কোনো বিপদ ঘটেনি। যাত্রীরা সাময়িক দুর্ভোগের সম্মুখীন হন এবং কিছুজন বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। স্টেশন মাস্টার আরও জানান, এ ঘটনায় ট্রেন চলাচলে সামান্য বিলম্ব হলেও পুরো রুটে ট্রেন পরিষেবা স্বাভাবিক ছিল।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি

রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি