শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

বাজারে নতুন আলু আসলে কমবে দাম: বাণিজ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৭:৫৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৮:০০:৪৯ অপরাহ্ন
বাজারে নতুন আলু আসলে কমবে দাম: বাণিজ্য উপদেষ্টা
আগামী চার সপ্তাহের মধ্যে নতুন আলু বাজারে এলে এর মূল্য হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক আলোচনা সভা শেষে তিনি এ তথ্য জানান।

শেখ বশিরউদ্দীন জানান, বর্তমানে আলুর বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। এই পরিস্থিতি সামলাতে নতুন আলুর উৎপাদনের ওপর নির্ভর করতে হবে। তিন থেকে চার সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে, বোতলজাত সয়াবিন তেলের নতুন মূল্য প্রতি লিটার ১৭৫ টাকা এবং খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পাঁচ লিটারের বোতল সয়াবিন তেলের দাম ৮৬০ টাকা এবং পাম তেল প্রতি লিটার ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব নতুন দাম আজ থেকেই কার্যকর হবে।

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির ফলে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে, যার কারণে দেশে ভোজ্যতেলের মূল্য সংশোধন করতে হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি